Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প্রধান আসামি বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০০:৫৫
দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী,  প্রধান আসামি বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছরের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে দৈহিক সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সহ কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঞা বকুল সহ চারজনকে নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেছেন। রাতেই পুলিশ আবু মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে।

এদিকে, আজ বুধবার রাতে কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের সহ সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম ভূঞা বকুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার কারণে দলীয় প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।

কিশোরীর পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে কেন্দুয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার এক আত্মীয় তাকে যৌন নির্যাতন করেন এবং ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ব্যক্তির কাছে দৈহিক সম্পর্ক করাতে বাধ্য করা হতো। এতে কয়েকজন সহযোগী জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছে কিশোরী।

সম্প্রতি অনৈতিক কর্মকাণ্ডে যেতে কিশোরী অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, কিশোরী এবং তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হতো। বর্তমানে কিশোরী অন্তঃসত্ত্বা হলেও সন্তানের পিতৃত্বের দায় কেউ স্বীকার করছেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আবু মিয়া নামে এক আসামিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া থেকে গতকাল রাত ৩টার দিকে আটক করেছে।

ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা এবং গ্রেপ্তার নিশ্চিত করা এবং তার পরিচয় গোপন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া থেকে দায়ের করা মামলায় গতকাল রাত ৩টার দিকে আবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বিকেলের দিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৪

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    সেফটি ভালভে আটকে রূপপুর

    সেফটি ভালভে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    বিদিশার প্রতারণার জাল

    বিদিশার প্রতারণার জাল

    ২৬ আগস্ট ২০২৬, ১৫:০৮

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ২৬ আগস্ট ২০২৬, ১২:১৯

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    advertiseadvertise