রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে মিতু আক্তার নামে এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার রাতে ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ থানা হেফাজত থেকে পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত জুলাই মাসে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সোহেল হত্যা মামলার আসামি মিতু। তিন দিনের রিমান্ডে ছিলেন তিনি। আজ ছিল রিমান্ডের শেষ দিন। দুপুরে তাকে আদালতে নেওয়ার কথা ছিল। কিন্তু সকালে পালিয়েছেন তিনি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।








