Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মারধর

জবিতে ছাত্রদল ও ছাত্রশক্তির ‘অভিযান’, আ.লীগ সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর
জবিতে ছাত্রদল ও ছাত্রশক্তির ‘অভিযান’, আ.লীগ সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। মারধরের পর তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যান তারা। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি সরিয়ে নেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতারা।মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্...
শিক্ষা•প্রায় ২৪ ঘণ্টা আগে
শাসন করায় বাবাকে খুন করে পালিয়ে যাওয়া ছেলে গ্রেপ্তার
শাসন করায় বাবাকে খুন করে পালিয়ে যাওয়া ছেলে গ্রেপ্তার
বাবা-ছেলে দুজনই ভাসমান হকার। ছেলে রামিম মালামাল বিক্রির হিসাব নিয়ে লুকোচুরি করায় বিরক্ত ছিলেন বাবা। অপ্রয়োজনীয় খরচের জন্য শাসন করেন ছেলেকে। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে বাবার গায়ে হাত তোলেন রামিম।একই ঘটনার জেরে রাতে আবার বেধড়ক পিটিয়ে আহত করেন বাবা রহিম উল্ল্যাহকে। একপর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার পাঁচদিন পর কক্সবাজার শহরে আত্মগোপনে থাকা রামিমকে গ্রেপ্তার করেছে এসআরবি।ঘটনাটি ঘটেছে গত ১০ নভেম্বর চট্টগ্রামের পতেঙ্গায়। মোহাম্মদ রামিম (২১) ধরা পড়েছে গতকাল রোববার রাতে।নিহত রহিম উল্ল্যাহর (৬৩) বাড়...
চট্টগ্রাম•১ দিন আগে
স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মেহেদী হাসানের বয়স ৩১ বছর। তিনি নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায়...
সারা দেশ•১ দিন আগে
বাউফলে কিশোরদের হামলায় তিন বোনসহ আহত ৪
বাউফলে কিশোরদের হামলায় তিন বোনসহ আহত ৪
পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে তিন বোনসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, তিন বোন ঝুমুর বেগম (৩১), রিনা বেগম (২৭), সাথী বেগম (২৭) এবং রিনার স্বামী হাসান মৃধা (২৮)।আহতরা জানান, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় সিহাব, ওমর, জামাল, খাইরুল, ইশা ও পারভেজসহ ১৫ থেকে ১৬ জন কিশোর ঝুমুরের কা...
সারা দেশ•১ দিন আগে
জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীকে মেরে রক্তাক্ত
রাজশাহী ● জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীকে মেরে রক্তাক্ত
রাজশাহীতে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই বাদী পক্ষের আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই আইনজীবী মারাত্মকভাবে যখম ও রক্তাক্ত হয়েছেন।পরে উপস্থিত লোকজন হামলাকারীদের কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আজ রবিবার বিকালে রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তার করা একটি মামলায় রবিবার বিকালে আদালতে হাজির হন অভিয...
সারা দেশ•২ দিন আগে
গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’
গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসচালক রনি হত্যার প্রায় আধাঘণ্টা পর আবার ঘটনাস্থলে আসেন অভিযুক্ত আল আমীন। সেখানে উপস্থিত লোকজনের সামনে নিজেই স্বীকার করেন, তিনি রনিকে হত্যা করেছেন। তার এমন স্বীকারোক্তির পর তাকে আটক করে পিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।আজ রবিবার সকাল ৬টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেটের জুয়েল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে ছুরিকাঘাতে হত্যা করা হয় মাইক্রোবাসচালক রনিকে (৪১)।নিহত রনি পাইনাদী মধ্যপাড়ার ফজলুল হক মিয়ার বাড়ির ভাড়াটি...
সারা দেশ•২ দিন আগে
ফুটবল গায়ে লাগাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফুটবল গায়ে লাগাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। পরদিন আজ শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর চাটখিল থানায় মামলাটি করেন।নিহতের নাম মীর হোসেন (৭০)। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়া...
সারা দেশ•৩ দিন আগে
পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।সাংবাদিক রবিনের অভিযোগ, ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করা হয়। বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার বাবার বুকে অস্ত্র...
সারা দেশ•৬ দিন আগে
‘চাঁদা না দিলে দোকান বন্ধ’—বলেই ব্যবসায়ীকে মারধর, আটক ১
‘চাঁদা না দিলে দোকান বন্ধ’—বলেই ব্যবসায়ীকে মারধর, আটক ১
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, তার দোকানে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌরসভার খাদ্যগুদামের বিপরীতে পিংকি সাইকেল স্টোর নামের দোকানে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম সবুজ মিয়া (৬০)। তিনি পৌরসভার মাইলোড়া এলাকার মৃত আব্দুল ওহেদ মিয়ার ছেলে। আটক সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের বাসিন্দা।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গে...
সারা দেশ•১১ দিন আগে
ডাক্তারকে বাড়িতে ডেকে এনে পেটালেন অভিনেতারা, লুটে নিলেন মূল্যবান জিনিসপত্র
ডাক্তারকে বাড়িতে ডেকে এনে পেটালেন অভিনেতারা, লুটে নিলেন মূল্যবান জিনিসপত্র
ভারতের কেরালার কোচিতে জরুরি চিকিৎসার কথা বলে এক তরুণ চিকিৎসককে বাড়িতে ডেকে নেন কয়েকজন। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন আরও ১২ জন। এরপর ধর্ষণের অভিযোগ তুলে ওই চিকিৎসকে মারধর করেন তারা। ছিনিয়ে নেন মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ইয়ারফোনসহ প্রায় সাড়ে ৩ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৬২ হাজার টাকার জিনিসপত্র। এ ঘটনায় দুই অভিনেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অভিনেত্রী অতুল্যা চন্দ্র, অভিনেতা ও প্রযোজক বিবিন পেরুম্বিল্লি এবং তাদের এক সহযোগী। পুলিশ জানিয়েছে, গত সোমবার সক...
ভারত•১১ দিন আগে
পোশাকশ্রমিক আন্দোলন: পল্লবীতে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮
পোশাকশ্রমিক আন্দোলন: পল্লবীতে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যকে মারধর ও আহত করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক গ্রেপ্তারদের নাম-পরিচয় জানাননি।গত ৩ নভেম্বর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।ঘটনার দিন পল্লবী থানার ওসি জালাল উদ্দীন বল...
রাজধানী•১২ দিন আগে
বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী
বাউফল ● বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী
পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা আদায়ে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী। এক গ্রাহক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই কর্মীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়।আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাটসংলগ্ন জেলেপল্লিতে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান সৌরভ ভিড়া (২১) ও মেসেঞ্জার ওমর ফারুক (৪২)। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাদের উদ...
সারা দেশ•১৩ দিন আগে
ছবি তুললেই সাংবাদিদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
ছবি তুললেই সাংবাদিদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হচ্ছেন সাংবাদিক ও সাধারণ মানুষ। গত কয়েক দিনে অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া ছবি তুলতে গিয়ে অনেক সাধারণ মানুষের মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ ঘটেছে ভাঙচুরের ঘটনাও।আহত সাংবাদিকদের মধ্যে আছেন গাজীপুরে সময় টিভির প্রতিনিধি ও ক্যামেরা পারসন, এখন টিভির প্রতিনিধি, কালিয়াকৈরে কালেরকণ্ঠের প্রতিনিধি, দীপ্ত টিভির প্রতিনিধি এবং এশিয়া পোস্টের প্রতিনিধি।স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা...
সারা দেশ•১৩ দিন আগে
আইইডিসিআরের পরিচালককে মারধরের ঘটনায় মামলা
আইইডিসিআরের পরিচালককে মারধরের ঘটনায় মামলা
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে মারধর ও হেনস্তার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাজী আহমেদ জাকী বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন বনানী থানার ওসি মো. সালাউদ্দিন। ওসি বলেছেন, মামলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা জাহিদ হাসানসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত বুধবার আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে ৮-৯ জন বহির...
রাজধানী•১৯ দিন আগে
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার দুই সাংবাদিক
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার দুই সাংবাদিক
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাদের মাথায় ইন্টার্ন চিকিৎসকরা আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার। এদিকে রোগীর স্বজন ও সাংবাদিক...
সারা দেশ•১৯ দিন আগে
আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদকে ড্যাব থেকে বহিষ্কার
আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদকে ড্যাব থেকে বহিষ্কার
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানকে বহিষ্কার করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। বহিষ্কৃত ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন।বিজ্ঞপ্তিতে ড্যাব জানিয়েছে, আজ বুধবার সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। পর...
জাতীয়•২০ দিন আগে
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক। পালিয়ে গেছেন আরও দুজন।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট ডেমরা রোড এলাকায়।নিহত যুবকের নাম মো. জনি (৩২)। তিনি যাত্রাবাড়ী কাজলার পাড়ের মাতবর গলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। আহত যুবকের নাম নিসাত মিয়া (২৭)। তিনি যাত্রাবাড়ী কলাপট্টি এলাকার মহসিন মিয়ার ছেলে। নিসাত মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।...
রাজধানী•২১ দিন আগে
চৌদ্দগ্রামে মারধরের পর রাইডারের মৃত্যু
চৌদ্দগ্রামে মারধরের পর রাইডারের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে মারধরে কাজী মো. ইউসুফ নামে এক মোটরসাইকেল রাইডারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি ইসলামি সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। জীবিকার প্রয়োজনে সম্প্রতি মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দু-তিন দিন আগে কনকাপৈত স্কুলমাঠে বালু ওঠানামা নিয়ে ফারিহা এন্টারপ্রাইজের ট্রাক্টরচালক ইলিয়াসের সঙ্গে ইউসুফের বাগ্‌বিতণ্ডা হয়। গতকাল স...
সারা দেশ•২১ দিন আগে
চুরি দেখে ফেলায় গৃহবধূকে মারধর
রাণীনগর ● চুরি দেখে ফেলায় গৃহবধূকে মারধর
নওগাঁর রাণীনগরে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা চুরির সময় দেখে ফেলায় এক গৃহবধূকে মারধর করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্য ফিরোজ মণ্ডল জানান, তাদের বাড়ি থেকে প্রায় এক ভরি এক আনা স্বর্ণালংকার, সাত ভরি রুপার গহনা ও নগদ এক লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একটি ফুটবল ও এক জোড়া জুতাও নিয়ে যায় চোরেরা।তিনি জানান, চোরেরা জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ভেতরে ঢোকে। এরপর ঘরে থাকা গলার হার, হাতের চুড়ি, কানের দুল ও...
সারা দেশ•২৩ দিন আগে
অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২
অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। তারা একটি অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।অটোরিকশাটির মালিক বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল। তিনি ওই ইউনিয়নের স...
সারা দেশ•২৩ দিন আগে