Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিওমেক হাসপাতাল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭
শেয়ার করুন:
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার দুই সাংবাদিক

আহত দুই সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার। সংগৃহীত ছবি

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাদের মাথায় ইন্টার্ন চিকিৎসকরা আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার। 

এদিকে রোগীর স্বজন ও সাংবাদিকদের পেটানোর পর প্রায় দুই ঘণ্টা হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হয় হাসপাতালের চিকিৎসাসেবা। এতে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

২৮ অক্টোবর ২০২৬

হামলার প্রতিবাদে গভীর রাতে নগরের চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

সংশ্লিষ্টরা জানান, প্রথমে হাসপাতালের একটি ওয়ার্ডে রোগীর স্বজনদের মারধরের ঘটনা ঘটে। পরে অপারেশন থিয়েটারের সামনে আরেক রোগীর স্বজনদেরও মারধর করা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ এবং সংবাদ সংগ্রহ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দুই সাংবাদিক। এ সময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়।

আহত সাংবাদিকদের প্রথমে সিওমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথায় সেলাই দেওয়ার পরও হাসপাতালে ভর্তি করা হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে সহকর্মীরা তাদের নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা

সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। বুধবার রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের লাঠিসোঁটা হাতে হাসপাতালের ভেতরে ও ফটকে অবস্থান করতে দেখা যায়।

চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়েন স্বজনরা। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অনেকে রোগীদের নিয়ে হাসপাতাল ছেড়ে যান। সেবা না পাওয়ার প্রতিবাদ জানাতে গেলে রোগীর স্বজনদের কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

মধ্যরাতে সাংবাদিকদের প্রতিবাদ

সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার গভীর রাতে নগরের চৌহাট্টা পয়েন্টে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেলের সভাপতিত্বে এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ আহমদ রণির পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন এবং বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদ হোসেনসহ সাংবাদিক নেতারা।

কর্মসূচিতে বক্তারা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় সিলেটের সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা জানিয়েছেন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তোলার কারণে সাংবাদিকদের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

হামলার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সাংবাদিক নেতারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতারা বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন। পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও তারা জানান। পাশাপাশি কর্মসূচির ডাক এলে ব্যক্তিগত আমন্ত্রণের অপেক্ষা না করে সহকর্মীদের সঙ্গে নিয়ে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।

চিকিৎসাসেবা বন্ধ রাখায় ক্ষোভ

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা জানান, হাসপাতালে অনেক রোগী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে আসেন। এমন পরিস্থিতিতে কর্মবিরতি পালন করে চিকিৎসাসেবা বন্ধ রাখা এবং লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের ফটকে অবস্থান করা দায়িত্বশীল আচরণ নয়।

তারা জানান, এ ধরনের পরিস্থিতিতে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন। চিকিৎসা পেশার সঙ্গে এমন আচরণ সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি রোগীর স্বজনদের মারধরের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়েও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রোগীদের চিকিৎসাসেবা ও সাংবাদিকদের নিরাপত্তা—কোনোটিকেই উপেক্ষা করার সুযোগ নেই।

তারা বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংবাদিকদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

হাসপাতাল ও পুলিশের বক্তব্য

ঘটনার পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু জাফর মো. খালেদ হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

হাসপাতালের উপপরিচালক ডা. বদরুল আলম জানিান, তারা ঘটনাটি জানতে পেরেছেন। এ ঘটনা নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানান তিনি।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেছেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা জানার পরপরই হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি বললেন, ‘সাংবাদিকরা সেখানে মারামারি করতে যাননি, তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। তাদের ওপর হামলা করা ঠিক হয়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’


মারধরসিলেটএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসাংবাদিককে মারধরইন্টার্ন চিকিৎসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী