Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

সংসদে ‘শেখ হাসিনার প্রশংসা’ করেননি মির্জা ফখরুল

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৮:১০
সংসদে ‘শেখ হাসিনার প্রশংসা’ করেননি মির্জা ফখরুল

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, সংসদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে— ‘শেখ হাসিনার মতো উন্নয়ন আগামী ১০০ বছরেও হবেনা; সংসদে আওয়ামীলীগের হাল ধরলেন মির্জা ফখরুল।’

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট। মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের ভিডিও এবং অন্য একটি ভিন্ন প্রেক্ষাপটের দৃশ্য জোড়া লাগিয়ে এডিটিংয়ের মাধ্যমে এই বিভ্রান্তিকর ভিডিওটি তৈরি করা হয়েছে।

কী দাবি করা হচ্ছে?

গত ৯ আগস্ট ‘Bijoy shorts yt’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটিতে সাড়ে ৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। অনুসন্ধানে দেখা যায়, এই ইউটিউব চ্যানেলে আগেও একই ধরনের ক্যাপশনে একই দাবিতে পোস্ট করা হয়েছিল। এছাড়া ‘Bijoy Newsroom’ নামের একটি ফেসবুক পেজেও ‘শেখ হাসিনার মতো উন্নয়ন আগামী ১০০ বছরেও হবেনা’ ক্যাপশনে একই ভিডিও আপলোড করা হয়।

ভিডিওটির শুরুতে মির্জা ফখরুল আলমগীরকে বলতে শোনা যায়:

‘আমি বেশি কথা বলব না। আমি শুধু কয়েকটা কথা, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমরা দেখেছি যে, যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন।’

ভিডিওর অন্য একটি দৃশ্যে বিরোধী দলের নেতাদের শেখ হাসিনাকে ফ্যাসিবাদের দোসর দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এরপর একজন ভাষ্যকারের অডিও যুক্ত করে দাবি করা হয় যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য করেছেন।

আসল ঘটনা কী?

ঘটনাটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে সময় টিভির (Somoy TV) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১২ মার্চ প্রকাশিত একটি মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। সময় টিভির সেই ভিডিওর ২ মিনিট ৩০ সেকেন্ড এবং ২ মিনিট ৪৭ সেকেন্ডের অংশের বক্তব্যের সাথে ভাইরাল ভিডিওর অডিও ও দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। তবে মূল বক্তব্যে মির্জা ফখরুল শেখ হাসিনার নয়, বরং বেগম খালেদা জিয়ার প্রশংসা করছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, নারী উন্নয়ন এবং অর্থনৈতিক সংস্কারে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেছিলেন।

এছাড়া বিরোধীদলের স্লোগানের দৃশ্যের স্থিরচিত্রের রিভার্স ইমেজ সার্চে, গত ১২ মার্চ স্টার নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। যেখানে বলা হয়, ‘রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াক আউট।’

অতএব, প্রাপ্ত সকল তথ্য ও প্রমাণ বিশ্লেষণ শেষে এটি স্পষ্ট যে, সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন বলে প্রচারিত দাবিটি সত্য নয়।

শেখ হাসিনাপ্রতিক্রিয়ামির্জা ফখরুলবেগম খালেদা জিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise