গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানী ঢাকা, মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও আন্দোলন চলছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ ও শ্রমিকদের ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি। বাস্তব কোনো ঘটনার দৃশ্যের সঙ্গে এর মিল পাওয়া যায়নি।ভিডিওতে কী দেখা যাচ্ছে?ফেসবুকের ‘Ala...