রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ
আগামীর সময় প্রতিবেদক

রাজধানীর পুরান রমনা থানার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার এসআই আবদুল আল মোহসিন জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুরান রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।’



