Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩
লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ফেনীতে পথসভায় অলি আহমদ, নাহিদ ইসলাম, মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। ছবি: নাহিদ ইসলামের ফেসবুক পেজ

বিএনপি সরকারের আট মাস না গড়াতেই তাদের ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতারা। তাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ মনে করছেন, ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হারাবে বিএনপি।

জুলাই সনদ অনুসরণে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গ্যাস-বিদ্যুত সংকট অবসানের দাবিতে ঢাকা থেকে লংমার্চ শুরু করে কুমিল্লায় এক সমাবেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে গাড়িবহর নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। বিকালে পথসভা করেন কুমিল্লায়।

পথসভায় ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলছিলেন, মানুষের ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই। হাতে কাজ নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকারের মন্ত্রীদের ছেলেরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আইনশৃঙ্খলার চরম অবনতিতে মানুষ দিশাহারা।

বিএনপির এক সময়ের নেতা ও সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন, ‘দেশ আজ জাহান্নামে পরিণত হয়েছে। ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে।’

এ সময় ‘বিদ্যুৎ দে-গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগানও তিনি তোলেন।

আরও পড়ুন

লংমার্চে নাহিদ দেখছেন ‘অভূতপূর্ব সাড়া’

০৫ সেপ্টেম্বর ২০২৬

পথসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও সরকার পতনের আন্দোলনের কথা বলেন।

তার ভাষ্যে, ‘তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের এসব মৌলিক দাবি পূরণ না হলে সরকার গদিতে থাকতে পারবে না।’

পথসভায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দেশকে সঠিক গন্তব্যে এগিয়ে নিতে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। লংমার্চের মধ্য দিয়ে চলমান আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে।’

কুমিল্লার পর ফেনীর পথসভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘দেশের অবস্থা ভয়াবহ। এ অবস্থা চলতে দেওয়া যায় না।’

‘আমরা আগামীতে আন্দোলন কর্মসূচি দেব, আপনারা তাতে শামিল হবেন,’ আহ্বান জানান তিনি।

ছয় দাবিতে শনিবার সকালে ১১ দলীয় ঐক্য সকালে রাজধানী থেকে গাড়িবহর নিয়ে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু করে। নারায়ণগঞ্জের শিমরাইলসহ বিভিন্ন স্থানে পথসভা শেষে লংমার্চটি কুমিল্লায় পৌঁছে পদুয়ার বাজার বিশ্বরোডে পথসভা করে।

এরপর চট্টগ্রামের পথে লংমার্চকারীরা চৌদ্দগ্রাম বাজারে পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য, সংসদে বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

কর্নেল অলি১১ দলীয় ঐক্যজামায়াতে ইসলামীলিবারেল ডেমোক্রেটিক পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার