Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

চরিত্র বদলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৭
চরিত্র বদলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট

গ্রাফিকস: আগামীর সময়

এবার অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ দল ‘সম্মান’ নিয়ে ফেরার কথা বলে। অর্থাৎ লেজেগোবরে হারের অসম্মান যেন না হয়, এই ছিল মোটাদাগে লক্ষ্য। তাই ডারউইনে প্রথম দিনে হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংটা ছিল অনেক বড় চমক। এই পেসার ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে থামিয়ে দেন ১৯৮ রানে।

এরপর শঙ্কাটা বেড়ে গিয়েছিল। এবার বোধহয় অস্ট্রেলিয়ার ভয়ংকর বোলিংয়ের তোপে হুড়মুড় করে ভেঙে পড়বে বাংলাদেশের ব্যাটিং।

না, সেটা হয়নি। এবার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে সেই ভয় কাটিয়ে বাংলাদেশ গড়েছে ৪২৬ রানের বড় স্কোর। 

নিশ্চয়ই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ফিরবে তাদের চিরচেনা চেহারায়। বাংলাদেশের বোলারদের পক্ষে টানা দুই ইনিংসে দাপট দেখানো হয়তো সম্ভব হবে না।

এই শঙ্কাও উড়িয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ (৫/৬৬), তার ঘূর্ণিতে অস্ট্রেলিয়া আটকে যায় ২৯৮ রানে। এরপর হাতছোঁয়া দূরত্বে চলে আসে বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়।

বাংলাদেশ ক্রিকেটের চরিত্র বুঝে যতরকমের আশঙ্কা হয়েছিল, সবই উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। একটা সেশনের ঝড়ে সব দাপট ধুয়েমুছে যাবে, স্টার্ক-কামিন্সদের ভয়ে ব্যাটাররা আত্মাহুতি দেবে—এমন সব পুরনো গল্পের পাতা একটানেই যেন ছিঁড়ে ফেলল বাংলাদেশ। মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে গুঁড়িয়ে হাসান-মেহেদীরা শুধুই একটা টেস্ট জেতেননি, একটা বড় দল হয়ে ওঠার চরিত্রও প্রকাশ পেতে শুরু করেছে।

এই জয়ের ভিত গড়েন হাসান মাহমুদ। তার ‘অস্ট্রেলীয় লেন্থে’র নিয়ন্ত্রিত বোলিংয়ের ধস নামে অজি ব্যাটিংয়ে। ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের যে কঠিন ধাক্কা দিয়েছিলেন, তা ছিল তাদের অহমে এক মোক্ষম আঘাত। হতে পারে বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল স্বাগতিকরা। আবার এটিও ঠিক, তাদের ডারউইনকে ভালোভাবে চিনেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। হাসান মাহমুদ ও তানিজদ তামিম ওখানকার আলো-হাওয়ায় খেলেছেন ‘এ’ দলের হয়ে।

হাসানের সেই আগুনে বোলিং যদি ভিত হয়, তামিমের সেঞ্চুরি (১০১) ওপরের নান্দনিক স্থাপত্য। কোনো তাড়াহুড়ো নেই, অহেতুক অস্থিরতা নেই— এক পরিণত ব্যাটারের মতোই দায়িত্বশীল ব্যাটিং করেছেন। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসটাও ভূমিকা রেখেছে বাংলাদেশকে ৪২৬ রানের পাহাড়ে তুলে নিতে। পাহাড় বলায় আপত্তি থাকতে পারে, তবে ২২৮ রানের লিড নিয়ে কী চাপেই না ফেলেছিল অজিদের।

সেই চাপ উতরে ম্যাচে ফেরার চেষ্টা করলে রুখে দাঁড়ান মিরাজ। তার ঘূর্ণি অস্ট্রেলীয় ব্যাটারদের মনে এমন গোলকধাঁধা তৈরি করেছিল, এখান থেকে আর বের হতে পারেনি অজিরা। ২৮৪ রানে ইনিংস গুটিয়ে গেলে বাংলাদেশ পায় এক ঐতিহাসিক জয়। যারা চার দিন খেলতে পারবে কি না, এ নিয়েই ছিল সংশয়, সেই তারাই চারটি দিন একছত্র আধিপত্য ধরে রেখে ডারউইনে গড়েছে নতুন ইতিহাস। ৯ উইকেটের জয় শুধুই একটি পরিসংখ্যান নয়, একটি স্টেটমেন্টও। লাল-সবুজের ক্রিকেট এখন আর রূপকথার গল্পের অপেক্ষায় থাকা ছোট দল নয়, বরং লাল বলের আঙিনায় তারা ধীরস্থির, পরিণত এবং নতুন শক্তি। পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন চরিত্র নিয়ে আবির্ভূত হচ্ছে।

 

অস্ট্রেলিয়াবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ