Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কিন্তু

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৫৭
কিন্তু

গ্রাফিকস: আগামীর সময়

যে বিশ্বকাপ বিশ্বকে কাঁপায়! তা শেষ হলো গত রবিবার রাতে। বিশ্বকাপ শুধু একটা ফুটবল টুর্নামেন্ট নয়, এটা যেন পৃথিবীব্যাপী গণউন্মাদনার মহোৎসব! আহ! কী আনন্দ! দেড় মাস ধরে কে কোন দলের সমর্থক, সেটা না জানলে আত্মীয়তার সম্পর্কও যেন যাচাই করা যায় না ঠিকমতো। কারও ঘরে ব্রাজিলের পতাকা, কারও বারান্দায় আর্জেন্টিনা, আবার কেউ স্পেন জিতলে এমন আনন্দ করে, যেন ট্রফিটা তার ড্রয়িংরুমেই রাখা হবে!

এ কদিনে কত কিছুই না ঘটেছে! শপিং মল থেকে কাঁচাবাজার, চায়ের দোকান থেকে সেলুন, পার্কের বেঞ্চ থেকে  বাসের হেলপার— সবাই একেকজন আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষক! যারা গতকাল পর্যন্ত খেলার বিষয়ে তেমন একটা ধারণা রাখতেন না, তারাও আজ ধরিয়ে দিচ্ছেন ৪-৩-৩ ফরমেশনের দুর্বলতা! অফিসে কাজের চেয়ে খোঁচাখুঁচির পরিমাণই ছিল বেশি। ‘আজ মুখটা এত শুকনো কেন?’— ‘তোমাদের গোলপোস্টে তালা লাগানো ছিল নাকি?’ এসব শুনতে শুনতেই দুপুর গড়িয়ে বিকাল। 

তবে একটা কথা মানতেই হবে, সব মজা সবসময় মজার থাকেনি। কোথাও কোথাও তর্ক এমন পর্যায়ে গেছে, মনে হয়েছে ফিফাকে ডাকতে হবে সালিশ করতে! সেখানেও ছিল বিপত্তি! ফিফার প্রেসিডেন্টকে ডাকলেও আপত্তি, কারণ তিনিও নাকি একটি দলের সমর্থক! ফেসবুকেও অবস্থা করুণ, লাইক-কমেন্ট কমে গেছে। এক দলের সমর্থক লাইক দেন না আরেক দলের সমর্থককে। তা ছাড়া সবাই এত ব্যস্ত ছিল অন্যের দল ট্রল করতে যে, নিজের পোস্টে লাইক দেওয়ারও সময় পায়নি!

কিন্তু বিশ্বকাপ শেষ। এখন আবার সেই পুরনো সহকর্মী, পুরনো বন্ধু, পুরনো আড্ডা। কাল যার সঙ্গে তর্কে বসে গিয়েছিল গলা, আজ তার সঙ্গেই ভাগাভাগি করে খাওয়া হবে এক কাপ চা। ফুটবল বৈরিতা শেখায় না, শেখায় আনন্দ ভাগ করে নিতে।

অভিনন্দন স্পেনকে— দারুণ ছন্দময় ফুটবলের জন্য। আর মেসির জন্য রইল ভালোবাসা। আবার চার বছর পর হবে বিশ্বকাপ। নতুন করে কাঁপাবে বিশ্বকে!

এখন প্রিয় দলের পতাকা নামান, বন্ধুত্বটা তুলুন। কারণ বিশ্বকাপ শেষ। এখন মনোযোগ দিন কাজে, ভাবুন বকেয়া ঘুম নিয়ে। আরেকটা কথা— ব্যস্ততা শেষ। চলতি মাসের বাজার আর বেতনের অপেক্ষা তো থাকছেই। বউয়ের বকুনি আর কতইবা খাবেন?


 

কিন্তুবিশ্বকাপফুটবলগণউন্মাদনাপতাকাবিবিধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ