Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জের আদমজী

বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

  • রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি, ইতালিসহ ৩৭ দেশে
  • চলতি অর্থবছরের শুরুতেই বিক্রি ৭ লাখ ডলারের পণ্য
  • গাউনের পাশাপাশি তৈরি হচ্ছে ভেইল বোলেরো
মাহফুজ সিহান, নারায়ণগঞ্জ
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২
বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

ইউরোপ-আমেরিকার বিয়ের অনুষ্ঠানে লম্বা সাদা গাউন পরা নববধূর ছবি সিনেমা বা টেলিভিশনের পর্দায় পরিচিত দৃশ্য। ঝলমলে পুঁতি, পাথর, লেস ও জরি বসানো এসব গাউন কনের সাজে যোগ করে আলাদা সৌন্দর্য। তবে সেই চোখধাঁধানো পোশাকের একটি অংশ তৈরি হচ্ছে বাংলাদেশে। নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় তৈরি হচ্ছে পশ্চিমা বিশ্বের নববধূদের সেই স্বপ্নের পোশাক।

কারখানাটির নাম ইউবিএফ ব্রাইডাল লিমিটেড। এখানে শুধু বিয়ের গাউন নয়, তৈরি হচ্ছে বিয়ের ঘোমটা (ভেইল), বোলেরো (এক ধরনের জ্যাকেট), বিয়ের গয়না এবং বিভিন্ন ধরনের সন্ধ্যাকালীন পোশাকও। ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা এসব পোশাক রপ্তানি হচ্ছে জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রায় ৩৭টি দেশে।

কারখানার তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউবিএফ ব্রাইডাল ৫২ লাখ ৬৬ হাজার ৭৯৮ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রপ্তানি হয়েছে ৭ লাখ ১২ হাজার ৪১২ ডলারের পণ্য। এবার প্রতিষ্ঠানটির লক্ষ্য রপ্তানি ৮০ থেকে ৯০ লাখ ডলারে উন্নীত করা।

রপ্তানির এই অঙ্কের পেছনে রয়েছে বেশ শ্রমসাধ্য একটি উৎপাদন প্রক্রিয়া। সাদা কাপড়ের ওপর নিখুঁতভাবে পুঁতি, পাথর, লেস ও জরি বসিয়ে গাউনকে আকর্ষণীয় করে তোলেন শ্রমিকরা। কারও হাতে তৈরি হয় নকশা, কেউ মেশিনে কাপড় কাটেন। অন্যরা ব্যস্ত থাকেন মান যাচাই ও প্যাকেজিংয়ে। একটি গাউন তৈরিতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। বিয়ের গাউন সাধারণ পোশাকের মতো শুধু মাপ ও সেলাইয়ের বিষয় নয়; নকশা, অলংকরণ ও ফিনিশিংয়ের প্রতিটি ধাপে প্রয়োজন বিশেষ দক্ষতা। আর এই দক্ষ শ্রমিক তৈরি করাই শুরুতে প্রতিষ্ঠানটির জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

২০১৯ সালে টঙ্গীতে উৎপাদন কার্যক্রম শুরু করে ইউবিএফ ব্রাইডাল। বিশেষায়িত এই পোশাক তৈরিতে দক্ষ শ্রমিকের সংকট থাকায় শুরুতে নানা সমস্যার মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে। পরে উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোর সুবিধা নিতে ২০২২ সালে কারখানাটি স্থানান্তর করা হয় আদমজী ইপিজেডে। বর্তমানে পাঁচতলা ভবনের এই কারখানায় রয়েছে আটটি উৎপাদন লাইন। প্রতিটি লাইনে কাজ করেন ২৩ জন করে শ্রমিক। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিতে কর্মরত ৩৫৭ জন স্থানীয় শ্রমিক। বিদেশি কোনো কর্মী নেই। বিশেষায়িত এই পোশাক তৈরির কাজ তাই মূলত স্থানীয় শ্রমিকদের দক্ষতার ওপরই নির্ভরশীল।

সেই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইউবিএফ ব্রাইডালের চিফ অপারেটিং অফিসার মো. রবিউল হক সিদ্দিকীর ভাষায়, কর্মীদের ছয় মাসের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। ভবিষ্যতে আরও বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নকশা ও দক্ষতা উন্নয়নে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা চলছে।

প্রশিক্ষণের পাশাপাশি বিনিয়োগও বাড়ছে। আদমজী ইপিজেডের জুলাই ২০২৬ সালের কোম্পানি প্রোফাইল অনুযায়ী, জার্মান মালিকানাধীন ইউবিএফ ব্রাইডাল লিমিটেডে প্রকৃত বিনিয়োগ ৩৬ লাখ ৬৩ হাজার ৯৮৭ ডলার।

বাংলাদেশের তৈরি পোশাক খাত দীর্ঘদিন ধরে মূলত শার্ট, টি-শার্ট, ট্রাউজার বা সোয়েটারের মতো পণ্যের জন্য পরিচিত। এখন সেই পরিচিতির সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের গাউন ও অন্যান্য বিশেষায়িত পোশাক। ইউরোপ-আমেরিকার কোনো নববধূ যখন তার জীবনের বিশেষ দিনে বাংলাদেশে তৈরি একটি গাউন পরছেন, তখন সেই পোশাকের প্রতিটি সূক্ষ্ম কাজের সঙ্গে জড়িয়ে থাকছে নারায়ণগঞ্জের শ্রমিকের হাত।

আদমজীর এই কারখানা তাই শুধু পোশাক রপ্তানির আরেকটি ঠিকানা নয়। বিশেষায়িত ও উচ্চমূল্যের পোশাক তৈরিতে বাংলাদেশের সক্ষমতারও একটি উদাহরণ এটি। আন্তর্জাতিক বাজারের চাহিদা, স্থানীয় শ্রমিকের দক্ষতা এবং নতুন বিনিয়োগ— এই তিনের সমন্বয়ে দেশের তৈরি পোশাক খাতে খুলতে পারে আরও নতুন দরজা।

নারায়ণগঞ্জগাউনইউরোপআমেরিকাইপিজেডআদমজী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে