ইউরোপ-আমেরিকার বিয়ের অনুষ্ঠানে লম্বা সাদা গাউন পরা নববধূর ছবি সিনেমা বা টেলিভিশনের পর্দায় পরিচিত দৃশ্য। ঝলমলে পুঁতি, পাথর, লেস ও জরি বসানো এসব গাউন কনের সাজে যোগ করে আলাদা সৌন্দর্য। তবে সেই চোখধাঁধানো পোশাকের একটি অংশ তৈরি হচ্ছে বাংলাদেশে। নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় তৈরি হচ্ছে পশ্চিমা বিশ্বের নববধূদের সেই স্বপ্নের পোশাক।
কারখানাটির নাম ইউবিএফ ব্রাইডাল লিমিটেড। এখানে শুধু বিয়ের গাউন নয়, তৈরি হচ্ছে বিয়ের ঘোমটা (ভেইল), বোলেরো (এক ধরনের জ্যাকেট), বিয়ের...