রাজধানীর চারপাশের পাঁচ নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। এর ফলে বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ফরবে শৃঙ্খলা। ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রামে এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর চলমান ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় প্রস্তাবিত এবং প্রস্তাবের জন্য অপেক্ষমান প্রকল্পসমূহের সার্বিক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমি...