Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

ঢাকার বিচিত্র জীবনপ্রবাহ ভালো লাগে আমাদের

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০১
শেয়ার করুন:
ঢাকার বিচিত্র জীবনপ্রবাহ ভালো লাগে আমাদের

দুই বোন ইসরাত ও হিরা

ঢাকা শহরের উত্তরায় দুই বোনের ছোট্ট একটা বইয়ের দোকান ‘বুক বারিস্তা’। ছয় বছরের বেশি সময় ধরে দুজন মিলে ছোটাছুটি করে ধরে রেখেছেন ব্যবসা। তাদের বইয়ের দোকানের তাকে নজর দিলে দেখা মিলবে মিশেল ফুকো, লিও তলস্তয়, রবার্ট লুই স্টিভেনশন, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, আহমদ ছফা থেকে শুরু করে বাচ্চাদের নানা ধরনের কমিক বই।

ইসরাত আর হিরা উত্তরার ১৪ নম্বর সেক্টরে মাত্র ২১০ বর্গফুটের ছোট্ট একটা দোকানে তাদের যাত্রা শুরু করেছিলেন ২০২০ সালে। তখন দোকানের নাম ছিল বুকস অ্যান্ড পিরিয়ডিকেলস। পরে নাম পাল্টে অন্য ঠিকানায় উঠে যাওয়া। তাদের জন্য বইয়ের বাণিজ্যযাত্রা শুরুতে সহজ ছিল না, এখনো নয়। হিরা প্রথম ঢাকায় বসবাস শুরু করেন ১৯৯৮ সালে। তখন স্কুলে পড়তেন। ইসরাত আসেন ২০১০ সালে। শুরু হয় তাদের শহরবাসের ইতিকথা। ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে দুজনে ঢুকেছিলেন দুটি ভিন্ন প্রতিষ্ঠানে কর্মসূত্রে। কিন্তু বই পড়ার প্রতি গভীর আকর্ষণ তাদের টেনে আনে ভিন্ন এক বলয়ে; একটা বইয়ের দোকান করার স্বপ্ন বাস্তবায়নে।

‘ভীষণ বৈচিত্র্যময় এই ঢাকা শহর। নানা ধরনের মানুষ বাস করে এখানে। শহরের এ বিচিত্র জীবনপ্রবাহকে ভালো লাগে।’

ঢাকা শহরের জীবন কেমন লাগে জানতে চাইলে সোজাসাপ্টা উত্তর হিরার।

ইসরাত মনে করেন, বইয়ের ব্যবসায় না এলে এ শহরের নানা ধরনের মানুষের সঙ্গে তাদের পরিচয় হতো না। বইয়ের সূত্র ধরে অনেক মানুষ এখন তাদের স্বজন হয়ে উঠেছেন। এ শহরে তাদের কঠিন জীবনযুদ্ধের সময়টা এদের কারণেই অন্য অর্থ ধারণ করেছে।

‘এই শহর ছেড়ে একদিন অন্য কোথাও চলে যেতে ইচ্ছে করে?’

দুই বোন সমস্বরে উত্তর দিলেন, ‘না।’ ঢাকা ছেড়ে কোথাও চলে যাওয়ার ইচ্ছা নেই তাদের। তবে অন্য একটা স্বপ্ন আছে তাদের। দূর কোনো মফস্বলে ‘পালিয়ে যাওয়ার ঠিকানা’ তৈরির স্বপ্ন সেটা। পাহাড় আর জঙ্গলঘেরা কোনো জায়গায় ছোট্ট একটা বসবাসের জায়গা তৈরি করার স্বপ্ন দেখেন তারা দুজনই। কখনো শহরের জীবন অসহনীয় হয়ে উঠলে সেখানে গিয়ে যেন কয়েকটা দিন কাটানো যায়।

‘এই নগর জীবন কখনো ক্লান্ত করে না?’

উত্তর দেওয়ার সময় একটু ভেবে হিরা বললেন, ‘কখনো কখনো করে। কারণ এখন এ শহরে টিকে থাকার লড়াইটা ভীষণ তীব্র। এ সময়ে নানা ধরনের বই, মানুষের সঙ্গে সম্পর্ক আর নিজেদের মতো করে বেঁচে থাকার ইচ্ছেটা সেই ক্লান্তি ভুলিয়ে দেয়।’

ঢাকা শহরে শরৎ এলে ইসরাতের ভালো লাগে। মনে হয় মনের মধ্যে একধরনের শান্তির অনুভূতি কাজ করছে। নীল আকাশে সাদা মেঘের খেলা হয়তো সারা দিন তাকিয়ে দেখা হয়ে ওঠে না; কিন্তু মনে থাকে সুন্দর এক সময়ের অনুভূতি। তার বোন হিরার এ শহরকে ভালো লাগে বসন্তে। শীত কাটিয়ে উঠে প্রকৃতি অন্য রূপ ধারণ করে তখন। কোথাও কোথাও ফুলের সমারোহ চোখে পড়ে। ওই সময়টায় কঠিন নাগরিক জীবন একেবারে অন্যরকম হয়ে ধরা পড়ে তার কাছে।

ঢাকা এখন যানজটের শহর। ভিড়ের শহর, অশান্ত পরিস্থিতির শহর। তবুও এ শহর ছেড়ে স্থায়ীভাবে কোথাও চলে যেতে আগ্রহী নন ইসরাতও। ‘এ শহর আপনাকে কোন বন্ধনে আটকে রেখেছে’ জানতে চাইলে বললেন, বই আর নানা বয়সের বিচিত্র পাঠকের সঙ্গে তার সম্পর্ক খুব শক্ত এক বন্ধন। নানা পরিস্থিতিতে একাধিকবার দোকানের ঠিকানা পাল্টাতে হলেও নির্দিষ্ট পাঠকরা কখনোই তাদের ছেড়ে যাননি। এ মানুষগুলোর সঙ্গে সম্পর্কটা তার কাছে অমূল্য। এ সম্পর্কই তাকে আটকে রাখে ঢাকায়।

‘ঢাকা শহর, এ শহরের জীবন কেমন হলে ভালো হতো?’

দুই বোনের একটাই উত্তর— এখানে মানুষ আরও বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট হলে ভালো লাগত। আমরা বইয়ের মাধ্যমে মানুষের সাংস্কৃতিক ভাবনার জায়গাটাকে বিস্তৃত করতে চাই। সেই বিস্তারের আওতায় আরও বেশি সংখ্যক পাঠক প্রবেশ করলে শহরটা আরও সুন্দর হতো।

ঢাকাবিচিত্র জীবনজীবনপ্রবাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল