ঢাকা শহরের উত্তরায় দুই বোনের ছোট্ট একটা বইয়ের দোকান ‘বুক বারিস্তা’। ছয় বছরের বেশি সময় ধরে দুজন মিলে ছোটাছুটি
করে ধরে রেখেছেন ব্যবসা। তাদের বইয়ের দোকানের তাকে নজর দিলে দেখা মিলবে মিশেল ফুকো,
লিও তলস্তয়, রবার্ট লুই স্টিভেনশন, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, আহমদ
ছফা থেকে শুরু করে বাচ্চাদের নানা ধরনের কমিক বই।
ইসরাত আর হিরা উত্তরার ১৪ নম্বর সেক্টরে মাত্র ২১০ বর্গফুটের ছোট্ট
একটা দোকানে তাদের যাত্রা শুরু করেছিলেন ২০২০ সালে। তখন দোকানের নাম ছিল বুকস অ্যান্ড
পিরিয়ডিকেলস। পরে নাম পাল্...