Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ফার্নিটেক এক্সপো

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৯
শেয়ার করুন:
ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ফার্নিটেক এক্সপো

দেশের ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার উৎপাদন ও সাইনেজ প্রযুক্তি খাতের আধুনিকায়ন এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী।

আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে একযোগে অনুষ্ঠিত হবে ‘মাই কিচেন প্রেজেন্টস তৃতীয় ইনটেক এক্সপো ২০২৬’, ‘তৃতীয় ফার্নিটেক এক্সপো ২০২৬’ এবং ‘দ্বিতীয় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের আয়োজনে এসব প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ২০০টি স্টলে ৭০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ড তাদের আধুনিক পণ্য, যন্ত্রপাতি, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবে।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় ইনটেক এক্সপোর প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘মাই কিচেন’। এতে কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জার পণ্য, লাইটিং, ফার্নিচার ফিটিংস, পর্দা ও হোম অটোমেশন প্রযুক্তি প্রদর্শিত হবে।

অন্যদিকে উড টেক সলিউশন (ডব্লিউটিএস) ও মেটাল টেক সলিউশনের (এমটিএস) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে তৃতীয় ফার্নিটেক এক্সপো। এতে ফার্নিচার তৈরির সরঞ্জাম, পাওয়ার টুলস এবং কাঠ ও ধাতু প্রক্রিয়াজাতকরণের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হবে। এ ছাড়া দ্বিতীয় সাইনেজ টেকনোলজি এক্সপোতে চীন ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও পণ্য তুলে ধরবে।

উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈমুল হোসেন খান জানান, ফার্নিচার খাতে সিএনসি প্রযুক্তি ও ডিজাইন নিয়ে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে বিশেষ ডিজাইন প্রতিযোগিতা। তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রদর্শনীর শেষ দিন ২১ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মাই কিচেনের সিইও শওকত ইমরান খান বলেন, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল ও দক্ষ জনবলের মাধ্যমে দেশীয় কিচেন ক্যাবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা কাজ করছেন। নতুন প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরার ক্ষেত্রে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ জানান, প্রদর্শনীতে আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি ইন্টেরিয়র খাতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যারও প্রদর্শন করা হবে। দর্শনার্থী ও গ্রাহকদের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না।

আন্তর্জাতিক প্রদর্শনীমাই কিচেন প্রেজেন্টসঢাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন