Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বৃষ্টিতে রাজধানীর বাতাসে ফিরেছে স্বস্তি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:২৫
শেয়ার করুন:
বৃষ্টিতে রাজধানীর বাতাসে ফিরেছে স্বস্তি

সংগৃহীত ছবি

টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাতাসে ফিরেছে কিছুটা স্বস্তি। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে এখন ঢাকার অবস্থান ১৬তম। তবে রাজধানীর কয়েকটি এলাকায় দূষণের মাত্রা এখনও তুলনামূলক বেশি।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তাৎক্ষণিক সূচকে উঠে এসেছে এই তথ্য।

এদিন সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা। শহরটির বায়ুমান স্কোর ২২৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গ। শহরটির স্কোর ১৭০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এই মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন

দখল-দূষণে মৃতপ্রায় ঐতিহ্যবাহী খাল

১৬ জুলাই ২০২৬

অন্যদিকে, ৯৪ স্কোর নিয়ে তালিকার ১৬তম অবস্থানে রয়েছে ঢাকা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এই বায়ুমান ‘সহনীয়’। তবে সংবেদনশীল ব্যক্তিদের জানালা বন্ধ রাখার পাশাপাশি বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, রাজধানীর ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় বায়ুমান স্কোর ১৫৬, যা তালিকায় সর্বোচ্চ। এরপর রয়েছে ধানমন্ডি (১৩৯), বারিধারা লেকসাইড এলাকা (১০৫), উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ (১০৫), গুলশান লেক পার্ক (১০৪)।

শহিদ শাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (৯৯), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (৯২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (৭৭), খিলগাঁওয়ের গোড়ান (৬৮) এবং গুলশান-২-এর রোব ভবন এলাকা (৫১)।


বায়ুদূষণআইকিউএয়াররাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে