Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দখল-দূষণে মৃতপ্রায় ঐতিহ্যবাহী খাল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৬:৩৪
দখল-দূষণে মৃতপ্রায় ঐতিহ্যবাহী খাল

ছবি: আগামীর সময়

একসময় যে খাল দিয়ে ছোট-বড় নৌকা চলত, বর্ষার অতিরিক্ত পানি নেমে যেত নদীতে, সেই ঐতিহ্যবাহী খাল আজ দখল, ভরাট ও দূষণের কবলে পড়ে প্রায় মৃতপ্রায়।

গাজীপুরের কাপাসিয়া পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক খালটির স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এর প্রভাবে কাপাসিয়া, বানারহাওলা ও রাউৎকোনা গ্রামের সাতটি বিলে প্রায় ১ হাজার ৭০০ বিঘা কৃষিজমি বছরের পর বছর চাষের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের।

এ অবস্থার প্রতিবাদে ও সমাধানের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। এতে খাল দখলমুক্ত করা, পুনঃখনন এবং দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাতটি বিলে প্রায় ১ হাজার ৫০০ বিঘা ধানক্ষেত এবং প্রায় ২০০ বিঘা মৌসুমি শাকসবজি, পাট ও অন্যান্য অর্থকরী ফসলের জমি রয়েছে। একসময় বানারহাওলা মসজিদের পশ্চিম পাশের (মাস্টার কলোনি) খাল দিয়ে এসব বিলের পানি স্বাভাবিকভাবে নদীতে প্রবাহিত হতো। কিন্তু গত প্রায় ১২ বছরে খাল দখল, ভরাট, স্থাপনা নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে বিলের মধ্যে বাঁধ দিয়ে মাছের প্রকল্প গড়ে তোলায় পানি নিষ্কাশন আরও ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, আজুখাঁর বিল থেকে বাজাল বিল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খাল একসময় এলাকার প্রধান পানি নিষ্কাশনের পথ ছিল। বর্ষার পানি দ্রুত নেমে যাওয়ার পাশাপাশি কাঁঠাল, পাটসহ বিভিন্ন কৃষিপণ্যবাহী নৌকাও চলাচল করত। বর্তমানে অবৈধ দখল, ভরাট, ময়লা-আবর্জনা ফেলা এবং দীর্ঘদিন পুনঃখনন না হওয়ায় খালটি অনেক স্থানে সরু হয়ে গেছে। ফলে পানি আটকে থেকে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন খান বললেন, কাপাসিয়ার এই রেকর্ডভুক্ত খালটি উদ্ধার করা গেলে হাজার হাজার কৃষক উপকৃত হবেন। আমরা লিখিতভাবে ইউএনওকে বিষয়টি জানিয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে কৃষকের ক্ষতি আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দা মো. নুরুজ্জামান বললেন, আগে এই খাল দিয়ে নৌকা চলত। এখন খাল এতটাই সরু হয়ে গেছে যে পানি ঠিকমতো চলাচলই করতে পারে না।

বানারহাওলা গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানালেন, আমার আড়াই বিঘা জমি এখনো পানির নিচে। সময়মতো চাষ করতে না পারায় বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। কয়েকজনের খাল দখলের কারণে হাজারো কৃষকের ফসল নষ্ট হচ্ছে।

একই গ্রামের কৃষক আসাদুজ্জামানের মতে, খালের উত্তর-পশ্চিম পাশে আমার পাঁচ বিঘা জমি রয়েছে। খাল ভরাট হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। ফলে জমিতে কোনো ফসল উৎপাদন করতে পারছি না। প্রতিবছরই ক্ষতির মুখে পড়ছি।

স্থানীয় বাসিন্দা নুরুল আমীন খান অভিযোগ করেন, খাল ভরাট করে এর ওপর ৮ থেকে ১০টি বাড়ি নির্মাণ করায় পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

খোদাদিয়া গ্রামের বাসিন্দা হানিফ শেখ জানালেন, একসময় এই খাল দিয়ে কাঁঠাল, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য কাপাসিয়া বাজারে আনা হতো। ছোটবেলায় আমি দাদার সঙ্গে এই খাল দিয়ে পাট নিয়ে নারায়ণগঞ্জে গেছি। এখন দখল আর ময়লা-আবর্জনায় খালটি প্রায় বিলীন হয়ে গেছে। বহুবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।

কৃষকদের দাবি, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিবছর প্রায় ৫০ হাজার মণ ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি মৌসুমি শাকসবজি, পাট ও অন্যান্য অর্থকরী ফসলে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হচ্ছে। ধান উৎপাদন কমে যাওয়ায় গবাদিপশুর খাদ্য সংকটও তৈরি হয়েছে। ফলে বাইরে থেকে গো-খাদ্য কিনতে বছরে প্রায় ৭৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো খাল দখলমুক্ত করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, খালের উভয় পাশের কালভার্টসংলগ্ন বাঁধ অপসারণ, বিলের মাঝখানের বাঁধ সরিয়ে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা, আসন্ন ইরি মৌসুমে ধান রোপণের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বললেন, খাল দখলের বিষয়ে তহশিল কর্মকর্তাকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন হলে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক জানালেন, গতকাল খালটি সরেজমিন পরিদর্শন করেছি। খালটি দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কাপাসিয়াখালমৃত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    advertiseadvertise