Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুগার কিং তরমুজ চাষে নতুন সম্ভাবনা, লাভের আশা কৃষকের

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫০
সুগার কিং তরমুজ চাষে নতুন সম্ভাবনা, লাভের আশা কৃষকের

যশোরের শার্শা উপজেলায় সুগার কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকের সফলতা। ছবি: আগামীর সময়

যশোরের শার্শা উপজেলায় প্রথমবারের মতো সুগার কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন এক কৃষক। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ প্রদর্শনী মাঠ স্থানীয় কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল ও নিরাপদ ফল চাষে সৃষ্টি করেছে নতুন আগ্রহ।

উপজেলার শ্যামলাগাছি গ্রামের কৃষক শাহীন হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও কারিগরি সহায়তায় স্থাপন করেন ২০ শতক জমিতে সুগার কিং জাতের তরমুজের প্রদর্শনী। গত ১৫ এপ্রিল শুরু হওয়া এ প্রদর্শনীতে চাষ করা হয়েছে উচ্চ ফলনশীল ও বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন সুগার কিং জাতের তরমুজ।

সরেজমিনে দেখা যায়, সবুজ লতায় ভরা ক্ষেতে ঝুলছে বড় বড় তরমুজ। ফলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শাহীন হোসেন। উপজেলার প্রথম গ্রীষ্মকালীন সুগার কিং তরমুজের ক্ষেত দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় কৃষক ও আগ্রহী দর্শনার্থীরা।

কৃষক শাহীন হোসেন বলেন, ‘কৃষি অফিসের পরামর্শে আমি সুগার কিং তরমুজের চাষ করেছি। গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়েছে। বাজারজাতও ভালো হবে বলে আশা করছি। এতে লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে তরমুজ চাষ করব।’

স্থানীয় কৃষক আফজাল শেখ বলেন, ‘আমাদের এলাকায় এই প্রথম এত সুন্দর তরমুজের ফলন দেখে খুব ভালো লাগছে। বাজারে দাম ভালো এবং ফলনও বেশি হওয়ায় আশা করছি কৃষক শাহীন হোসেন অনেক লাভবান হবেন।’

শার্শা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নেওয়াজ কৃষ্ণ শিমুলের ভাষ্য, ‘সুগার কিং জাতটি উচ্চ ফলনশীল এবং গ্রীষ্মকালীন মৌসুমে ভালো উৎপাদন দেয়। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ফল উৎপাদনে উদ্বুদ্ধ করতে আমরা নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। ফলন ভালো হওয়ায় অনেক কৃষক আগামীতে তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে উচ্চমূল্যের ফল চাষের বিকল্প নেই। শার্শায় প্রথমবারের মতো সুগার কিং জাতের তরমুজ চাষ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।’

কৃষি বিভাগ জানায়, নিরাপদ ও উচ্চমূল্যের ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে মাঠপর্যায়ে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কাজ করা হচ্ছে। সুগার কিং তরমুজের এই প্রদর্শনী সেই উদ্যোগেরই অংশ, যা ভবিষ্যতে এলাকায় বাণিজ্যিক তরমুজ চাষ সম্প্রসারণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

যশোরতরমুজবাম্পার ফলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    advertiseadvertise