স্বাস্থ্য টিপস
ধুলোবালিতে শ্বাসকষ্ট হলে করণীয়
ডা. সিরাজাম মুনিরা

গ্রাফিকস: আগামীর সময়
ধুলোবালি, ময়লা ও বায়ুদূষণের কারণে অনেকের শ্বাসকষ্ট, কাশি, বুক ভার লাগা বা শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হতে পারে। বিশেষ করে হাঁপানি, অ্যালার্জি বা অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এর ঝুঁকি বেশি। ধুলোবালিতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
- ধুলোবালি বা নির্মাণস্থল থেকে দ্রুত দূরে গিয়ে পরিষ্কার ও বায়ু চলাচল করে এমন জায়গায় অবস্থান করুন
- বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ধুলোবালি বেশি থাকলে মাস্ক নাক ও মুখ সম্পূর্ণ ঢেকে রাখছে কি না, নিশ্চিত করুন
- আতঙ্কিত না হয়ে সোজা হয়ে বসুন। আঁটসাঁট পোশাক ঢিলা করে ধীরে ধীরে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করুন
- হাঁপানি বা অন্য শ্বাসতন্ত্রের রোগের জন্য চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ইনহেলার বা ওষুধ ব্যবহার করুন
- পানি পান করলে গলা ও শ্বাসনালির অস্বস্তি কিছুটা কমতে পারে। তবে পানি শ্বাসকষ্টের মূল চিকিৎসা নয়
- ঘরে ধুলো জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার করা এবং অতিরিক্ত ধুলো তৈরি হয় এমন কাজ এড়িয়ে চলুন
- শ্বাসকষ্ট দ্রুত বাড়লে, কথা বলতে কষ্ট হলে, ঠোঁট বা মুখ নীলচে হয়ে গেলে, বুকব্যথা বা মাথা ঘোরা দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিন
ধুলোবালিতে বারবার শ্বাসকষ্ট হলে কারণ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লেখক : মেডিকেল অফিসার, শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।



