বর্ষাকালে আর্দ্রতা, ঘরে ছত্রাকের বৃদ্ধি, ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং বাতাসে অ্যালার্জেনের উপস্থিতি হাঁপানি, সিওপিডি, ব্রঙ্কাইটিস ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগকে তীব্র করে তুলতে পারে।
যে কারণে শ্বাসকষ্ট বেড়ে যায়: বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় শ্বাসনালিতে অস্বস্তি তৈরি হয়। একই সঙ্গে ভাইরাল সংক্রমণ, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণও বাড়ে।
কারা বেশি ঝুঁকিতে: হাঁপানি (অ্যাজমা) রোগী, সিওপিডি রোগী, বয়স্ক ব্যক্তি, শিশু, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, ডায়াবেটিক রোগী, ধ...