স্বাস্থ্য টিপস
শ্বাসকষ্ট হলে কখন হাসপাতালে যাবেন?
ডা. মো. শাহজাদা তাবরেজ

গ্রাফিকস: আগামীর সময়
শ্বাসকষ্ট এমন একটি উপসর্গ, যা কখনো সাধারণ কারণে হলেও অনেক সময় প্রাণঘাতী রোগের সংকেত হতে পারে। তাই শ্বাসকষ্টকে অবহেলা না করে কোন লক্ষণগুলো জরুরি চিকিৎসার ইঙ্গিত দেয়, তা সবার জানা জরুরি।
যেসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে—
- বিশ্রামে থাকাবস্থায় শ্বাস নিতে কষ্ট হলে বা দ্রুত শ্বাস চলতে থাকলে
- শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা, চাপ অনুভব করা বা হাত, কাঁধ কিংবা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়লে
- ঠোঁট, জিহ্বা বা আঙুল নীলচে হয়ে গেলে
- কথা বলতে, হাঁটতে বা স্বাভাবিক কাজ করতে গিয়েও শ্বাসকষ্ট বেড়ে গেলে
- হঠাৎ শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা অতিরিক্ত ঘাম হলে
- হাঁপানি বা সিওপিডি রোগীর ইনহেলার ব্যবহার করার পরও শ্বাসকষ্ট না কমলে
- জ্বর, কাশি
শ্বাসকষ্টের কারণ হতে পারে হাঁপানি, নিউমোনিয়া, হৃদরোগ, ফুসফুসে রক্ত জমাট বাঁধা, অ্যালার্জিজনিত তীব্র প্রতিক্রিয়া বা অন্যান্য গুরুতর রোগ। তাই ঘরোয়া চিকিৎসা বা নিজে নিজে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে সময়মতো হাসপাতালে পৌঁছালে অনেক ক্ষেত্রেই জীবন বাঁচতে পারে। ওপরের যেকোনো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক : সহকারী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।



