Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

শিশুর শ্বাসকষ্ট কি নিউমোনিয়ার লক্ষণ

ডা. লুৎফুন্নাহার নিবিড়
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২
শেয়ার করুন:
শিশুর শ্বাসকষ্ট কি নিউমোনিয়ার লক্ষণ

মডেল: জুনাইশা, ছবি: সাজ্জাদ হোসেন

নিউমোনিয়া শিশুদের জন্য একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে এই রোগে শ্বাসকষ্ট, রক্তে অক্সিজেনের ঘাটতি, এমনকি মৃত্যুও হতে পারে। প্রতি বছর ১২ নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস।

 

নিউমোনিয়া কী?

মানুষের ফুসফুসে ক্ষুদ্রতম বায়ুথলির সংক্রমণ ও প্রদাহের নাম হলো নিউমোনিয়া। বাতাসে ভেসে আসা জীবাণু-ধুলিকণা ফুসফুসে বাসা বেঁধে ও বংশবৃদ্ধি করলে হয় শ্বাসকষ্ট, জ্বর। সেই সংক্রমণ রক্তে ছড়িয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগটি সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। কিছু ক্ষেত্রে ছত্রাকের কারণেও নিউমোনিয়া হতে পারে। স্ট্রেপটোকক্কাস ও ক্লেবশিয়েলা জাতীয় ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ফ্লু ভাইরাস, রাইনো ভাইরাস নিউমোনিয়ার জন্য দায়ী।

আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে ছড়ানো জীবাণু এবং নাক ও গলায় আগে থেকেই থাকা কিছু জীবাণু ফুসফুসে পৌঁছেও সংক্রমণ ঘটাতে পারে।

 

নিউমোনিয়ায় পরিবেশের প্রভাব কতটা?

নিউমোনিয়া মূলত জীবাণুর সংক্রমণে হলেও পরিবেশগত কিছু কারণেও ঝুঁকি বাড়ায়। বায়ুদূষণ, স্যাঁতসেঁতে ঘর, সিগারেটের ধোঁয়ায় শিশু ও অন্তঃসত্ত্বা মায়েদের ফুসফুস দুর্বল হয়ে পড়ে। শীতকালে তাপমাত্রা কমে গেলে শ্বাসনালি সংকুচিত হয় এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ বাড়ে। ফলে এ সময় নিউমোনিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রতি বছর প্রায় ২৫ লাখ শিশু নিউমোনিয়ায় প্রাণ হারায়। আমাদের দেশে প্রায় ৪০ লাখ শিশু প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়, যার মধ্যে ২৪ হাজারের মতো শিশু মারা যায়। icddr,b-এর ২০২৩ সালের এক আলোচনায় বলা হয়, দেশে নিউমোনিয়ায় প্রতি ঘণ্টায় গড়ে দুই থেকে তিনটি শিশুর মৃত্যু হয়।

 

ঝুঁকিতে কারা?

যেকোনো বয়সের মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে পাঁচ বছরের কম বয়সী শিশু, বিশেষ করে দুই বছরের কম বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। অপুষ্টিতে ভোগা শিশু এবং যেসব শিশু মায়ের বুকের দুধ পর্যাপ্ত পায়নি, তাদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক দুর্বল হতে পারে। এ ছাড়া ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, ডায়াবেটিস, হৃদরোগ, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদেরও নিউমোনিয়ার ঝুঁকি বেশি। ধূমপায়ী এবং নিয়মিত পরোক্ষ ধূমপানের

 

নিউমোনিয়ার লক্ষণ কী?

সাধারণত জ্বর, কাশি, কফ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, শরীর দুর্বল লাগা এবং খাবারে অরুচি দেখা দেয়। কখনো জ্বরের সঙ্গে কাঁপুনি ও অতিরিক্ত ঘামও হতে পারে।

শিশুদের ক্ষেত্রে কয়েকটি লক্ষণের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন—

দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসের সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর ও কাশি থাকা ইত্যাদি। এ ছাড়া বুকের দুধ বা খাবার খেতে না চাওয়া, নিস্তেজ হয়ে পড়া, ঠোঁট, জিহ্বা বা মুখ নীলচে হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে। বিশেষ করে শিশুর শ্বাস নিতে কষ্ট হলে, বুক দেবে গেলে, ঠোঁট নীলচে হয়ে গেলে, খেতে না পারলে কিংবা অচেতন বা খিঁচুনিতে আক্রান্ত হলে জরুরি

 

প্রতিকার ও প্রতিরোধে করণীয়

নিউমোনিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নিয়মিত টিকাদান। এ ছাড়া বারবার হাত ধোয়া, নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখা, জাতীয়-সামাজিক উদ্যোগে পরিবেশদূষণ কমানো, বাইরে গেলে মাস্ক পরিধান করা খুবই জরুরি। পরিবারের ভেতর ধূমপান বন্ধ করা, রোদ উপভোগ করা, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা, পুষ্টিকর খাবার ও নিয়মিত ব্যায়াম আমাদের নিউমোনিয়া থেকে বাঁচিয়ে রাখতে পারে।

 

লেখক: সহকারী সার্জন, েন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা।

নিউমোনিয়াস্বাস্থ্যঝুঁকিঅক্সিজেনপ্রদাহফুসফুসেশ্বাসকষ্টহ্যালো ডক্টর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    শিকার
    ব্যক্তিরাও
    ঝুঁকির
    মধ্যে
    রয়েছেন।
    ভিত্তিতে
    হাসপাতালে
    নিতে
    হবে।