নিউমোনিয়া শিশুদের জন্য একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে এই রোগে শ্বাসকষ্ট, রক্তে অক্সিজেনের ঘাটতি, এমনকি মৃত্যুও হতে পারে। প্রতি বছর ১২ নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস।
নিউমোনিয়া কী?
মানুষের ফুসফুসে ক্ষুদ্রতম বায়ুথলির সংক্রমণ ও প্রদাহের নাম হলো নিউমোনিয়া। বাতাসে ভেসে আসা জীবাণু-ধুলিকণা ফুসফুসে বাসা বেঁধে ও বংশবৃদ্ধি করলে হয় শ্বাসকষ্ট, জ্বর। সেই সংক্রমণ রক্তে ছড়িয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগটি সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। কিছু ক্ষেত্রে ছত...