রাতের শিফটে কাজ করা শুধু বদলে দেয় না ঘুমের সময়। এর প্রভাব পড়ে শরীর ও মস্তিষ্কের ওপরও। গবেষণা বলছে, দীর্ঘদিন রাত জেগে কাজ করলে বাড়তে পারে হৃদ্রোগ, ডিমেনশিয়া ও ক্যানসারের ঝুঁকি। তবে বিজ্ঞানীরা বলছেন, ঘুমের ধরনে কিছু পরিবর্তন আনলে এই ক্ষতি কিছুটা কমানো সম্ভব।রাত চারটা। হাসপাতালের ওয়ার্ড তখন প্রায় নিস্তব্ধ। টানা ৯ ঘণ্টা কাজের পর এক জুনিয়র চিকিৎসকের শরীর ক্লান্ত, পেশিতে ব্যথা ও জ্বলছে চোখ। সকাল ৬টায় শিফট শেষ করে বাড়ি ফিরলেও ঘুম আসে না তার। কারণ, শরীরের জৈবঘড়ি তখনো বলছে, এখন জেগে থাকার সময়।শুধু এই চি...