Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডায়বেটিসে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের রোজা রাখায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৪
ডায়বেটিসে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের রোজা রাখায় সতর্কতা

ছবিঃ আগামীর সময়

মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে পুণ্যময় মাহে রমজান। প্রবিত্র এ রমজান মাস সামনে রেখে গর্ভবতী নারীদের জন্য স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডায়াবেটিসে আক্রান্ত গর্ভবতী নারীরা রোজা রাখলে মা ও গর্ভের শিশু– উভয়েরই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই এই ধরনের রোগীদের রোজা না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোজার বিষয়ে ধর্মীয় আবেগের পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যঝুঁকিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মিলন অডিটোরিয়ামে এন্ডোক্রাইনোলজি বিভাগ আয়োজিত ‘রমজান আপডেট’ শীর্ষক এক সেমিনারে এসব বলেন ঢামেকের উপাধ্যক্ষ ও গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা।

অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা বলেন, ডায়াবেটিসে আক্রান্ত গর্ভবতী নারীরা রোজা রাখলে হাইপোগ্লাইসেমিয়া ও ডিহাইড্রেশনসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এ অবস্থায় রমজানের পরে সুস্থ হয়ে রোজা রাখার সুযোগ রয়েছে। ইসলাম কোনোভাবেই মানুষের জন্য কষ্টকর নয়– বিষয়টি আমাদের মনে রাখতে হবে।

হজ ও ওমরার সময় ডায়াবেটিস রোগীদের সচেতনতার ঘাটতির কথা তুলে ধরে তিনি বলেন, অনেকে অতিরিক্ত খেজুর ও জমজমের পানি পান করেন এই ভেবে যে এতে গ্লুকোজ বাড়বে না। এটি ভুল ধারণা; এতে সুগার অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে হজ ও ওমরা এজেন্সিগুলোকেও সচেতন করতে হবে।

ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি জানান, ঢামেকের ১০২ নম্বর রুমে ডায়াবেটিস রোগীদের নিয়মিত কাউন্সেলিং করা হচ্ছে। রক্তের গ্লুকোজ ৩.৯-এর নিচে নেমে গেলে রোজা ভেঙে ফেলার পরামর্শ দেন তিনি। ৬.৫-এর নিচে থাকলে ঝুঁকি তুলনামূলক কম।

অনুষ্ঠানে ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, রোগীদের ধর্মীয় আবেগে আঘাত না করে চিকিৎসা পরিচালনা করাই চিকিৎসকদের বড় চ্যালেঞ্জ। রোজা শুরুর অন্তত চার থেকে ছয় সপ্তাহ আগেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিকল্পনা করা জরুরি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দেশে অসংক্রামক ব্যাধি দিন দিন বাড়ছে, তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় সহযোগী অধ্যাপক ডা. মো. ফিরোজ হোসেন জানান, রোজা রেখে রক্তের গ্লুকোজ মাপলে রোজা ভাঙে না; এটি ইসলামী শরিয়াহ অনুযায়ী অনুমোদিত।

সেমিনারে সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরিফুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ডায়াবেটিসরমজানগর্ভবতীস্বাস্থ্যঝুঁকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise