Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফাইনালে মারামারি

আর্জেন্টিনা ফুটবলারদের শাস্তি শিথিল করল ফিফা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪৯
আর্জেন্টিনা ফুটবলারদের শাস্তি শিথিল করল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে নজিরবিহীন হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা দলের ওপর আরোপিত শাস্তির নিয়মে বড় ছাড় দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়া মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও তার সতীর্থরা এখন কেবল অফিসিয়াল ম্যাচেই নয়, বরং ‘ক্লাব এ’ শ্রেণির প্রীতি ম্যাচেও নিষেধাজ্ঞা কাটাতে পারবেন।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে বিশ্বকাপের ফাইনাল হারের পর মাঠে বিজয়ী দলের খেলোয়াড়দের ওপর চড়াও হন আর্জেন্টিনার কয়েকজন। ওই ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এর মধ্যে সবচেয়ে বড় সাজা পেয়েছিলেন লেয়ান্দ্রো পারেদেস। স্পেনের গাভিকে ধাক্কা দেওয়া এবং সহিংসতার অভিযোগে তাকে ১০ ম্যাচের নিষিদ্ধ করা হয়। এছাড়া নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ, থিয়াগো আলমাদা ১ ম্যাচ এবং কোচিং স্টাফের রবার্তো আয়ালা ৩ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন।

আরও পড়ুন

ইমরান ইস্যুতে লর্ডস টেস্ট বয়কট করতে যাচ্ছিল পাকিস্তান!

২৮ আগস্ট ২০২৬

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এই নিষেধাজ্ঞার কারণে প্রায় এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ফুটবল থেকে ছিটকে যাবেন পারেদেস। কারণ ২০৩০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক হওয়ায় আলবিসেলেস্তাদের কোনো বাছাইপর্বের ম্যাচ খেলতে হচ্ছে না এবং ২০২৮ সালের আগে কোনো কোপা আমেরিকাও নেই। ফলে অফিসিয়াল ম্যাচ ছাড়া এই সাজা কমানোর আর কোনো পথ খোলা ছিল না।


এই পরিস্থিতিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে অনুরোধ জানায়, যাতে অফিসিয়াল ম্যাচের পাশাপাশি ফিফার ‘ক্লাব এ’ প্রীতি ম্যাচগুলোতেও নিষেধাজ্ঞা কাটানোর অনুমতি দেওয়া হয়। এএফএর সেই আবেদন মঞ্জুর করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। ফিফার এই সিদ্ধান্তের ফলে চলতি বছরের শেষভাগে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে অংশ নিয়ে দ্রুতই নিজেদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলতে পারবেন আলবিসেলেস্তারা।

আরও পড়ুন

৫ গোল খেল সালাহর দল, কোচের তাৎক্ষণিক পদত্যাগ

২৮ আগস্ট ২০২৬

আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা যদি পর্যাপ্ত প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে, তবে খুব দ্রুতই পারেদেস ও মোলিনারা মাঠে ফেরার সবুজ সংকেত পেয়ে যাবেন। এদিকে শাস্তির এই সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নয় এএফএ। লিখিত রায় হাতে পাওয়ার পর ফিফার আপিল কমিটি এবং প্রয়োজনে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তারা।


২০২৬ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনাফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে