Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

৫ গোল খেল সালাহর দল, কোচের তাৎক্ষণিক পদত্যাগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:২৬
৫ গোল খেল সালাহর দল, কোচের তাৎক্ষণিক পদত্যাগ

লিভারপুল ছেড়ে তুরস্কে পাড়ি জমানোর পর থেকেই দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন মোহামেদ সালাহ। বিব্রতকর পরাজয়ে উয়েফা ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে তার ক্লাব ট্রাবজোনস্পুর। হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসের কাছে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। এই চরম ব্যর্থতার দায় মাথায় নিয়ে লাইভ চলাকালীন টিভি ক্যামেরার সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোচ ফাতিহ তেক্কে।

হাঙ্গেরিতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে শুরু থেকেই কোণঠাসা ছিল ট্রাবজোনস্পুর। প্রথম লেগের ১-০ গোলে পিছিয়ে থাকা তুর্কি দলটির ঘুরে দাঁড়ানোর সব আশার আলো নিভে যায় ম্যাচের শুরুতেই। আয়ারল্যান্ডের উইঙ্গার ক্যালাম ও'ডাউডার দুর্দান্ত হেডে ফেরেন্সভারোসকে এগিয়ে দেন। বিরতির পর দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভেঙে পড়ে ট্রাবজোনস্পুরের রক্ষণভাগ।

আরও পড়ুন

মাত্র সাড়ে ৭ মিলিয়নে চেলসিতে এমি মার্তিনেস

২৮ আগস্ট ২০২৬

পাঁচ মিনিটের এক ঝড়ে জোড়া গোল হজমের পাশাপাশি একটি লাল কার্ডও দেখে ট্রাবজোনস্পুর। ফ্রি ট্রান্সফারে ক্লাবে যোগ দেওয়ার পর এটি ছিল সালাহর তৃতীয় ম্যাচ। তবে দলের এমন বিপর্যয় আটকাতে পারেননি ৩৪ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড। ম্যাচের ৬৪তম মিনিটে তাকে তুলে নেন কোচ। শেষ পর্যন্ত হাঙ্গেরিয়ান প্রতিপক্ষের কাছে ৪-০ গোলের বড় জয় হজম করে মাঠ ছাড়তে হয় তাদের।


এই বিশাল পরাজয় মেনে নিতে পারেননি ট্রাবজোনস্পুরের কোচ ফাতিহ তেক্কে। ম্যাচ শেষ হওয়ার পরপরই এক টেলিভিশন সাক্ষাৎকারে পদত্যাগের ঘোষণা দেন। গত ১৮ মাস ধরে দায়িত্ব পালন করা ৪৮ বছর বয়সী এই কোচ জানান, এই হার কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। লাইভ ক্যামেরার সামনে তেক্কে বলেন, ‘আমি অত্যন্ত সম্মানজনক একটি পদ থেকে পদত্যাগ করছি। আজকের এই পরাজয় সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দুর্ভাগ্য হতেই পারে, কিন্তু আমি এটি মেনে নিতে পারছি না। এই অনুভূতি নিয়ে আমি ঘুমাতে পারব না। সবাই আমাকে ক্ষমা করবেন।’

আরও পড়ুন

ওয়েলবেকের দুর্দান্ত অভিষেকে চেলসির জয়

২৮ আগস্ট ২০২৬

দলের লাল কার্ড পাওয়ার ঘটনাকে বড় টার্নিং পয়েন্ট উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘এটি আমাদের দেশের এবং ক্লাবের জন্য একটি দুঃখজনক রাত। লাল কার্ডের আগ পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। গত ১৮ মাস ধরে দিনরাত শুধু ভেবেছি, কীভাবে দলটিকে আরও ভালো করা যায়। এখন নিজেকে এই শাস্তি দেওয়ার অধিকার আমার আছে।’


ইউরোপার মঞ্চে ভালো করার লক্ষ্যেই বেশ বড় বিনিয়োগ করেছিল ট্রাবজোনস্পুর। মহাদেশীয় টুর্নামেন্টের অভিজ্ঞতা দিতেই সালাহকে দলে ভেড়ানো হয়েছিল। এ ছাড়া দলটির শুরুর একাদশে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা গোলরক্ষক আন্দ্রে ওনানা, সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার স্টেফান সাভিচ এবং সাবেক সাউদাম্পটন ফরোয়ার্ড পল ওনুয়াচুর মতো প্রিমিয়ার লিগের পরিচিত মুখেরা। কিন্তু এত তারকার সমাহার ঘটিয়েও হাঙ্গেরিয়ান প্রতিপক্ষের সামনে তারা উড়ে গেল।

মোহাম্মদ সালাহট্রাবজোনস্পুরইউরোপা লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে