Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মাত্র সাড়ে ৭ মিলিয়নে চেলসিতে এমি মার্তিনেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:২৭
মাত্র সাড়ে ৭ মিলিয়নে চেলসিতে এমি মার্তিনেস

অবশেষে চেলসিতে যোগ দিচ্ছেন অ্যাস্টন ভিলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। মাত্র সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডের এক অবিশ্বাস্য চুক্তিতে আর্জেন্টাইন এই তারকাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে যাচ্ছে ব্লুজরা। বাংলাদেশি মুদ্রায় অংকটা ১২৫ কোটি ৫৫ লাখ টাকার মতো। খবরটি নিশ্চিত করেছে বিবিসি স্পোর্টস।

চলতি মাসের শুরুতে জুভেন্টাসের সঙ্গে এমির দলবদল প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আঙুলের চোটের কারণে তা ভেস্তে যায়। দলবদলের শেষ মুহূর্তে এসে চেলসির এই নাটকীয় সাইনিং ফুটবল অঙ্গনে বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ কেন মার্তিনেসকে দলে ভেড়াল প্রিমিয়ার লিগের ক্লাবটি?

আরও পড়ুন

ওয়েলবেকের দুর্দান্ত অভিষেকে চেলসির জয়

২৮ আগস্ট ২০২৬

গত সোমবার ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হয়। ম্যাচের প্রথম গোলটিতে জশ কিংয়ের শট সানচেজের গ্লাভস ফসকে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে তিনি আরও একটি সহজ বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন, যার সুযোগে গোল করেন গনসালো গার্সিয়া।

২০২৩ সাল থেকে চেলসির এক নম্বর গোলরক্ষক হিসেবে ভরসা জুগিয়ে আসছিলেন সানচেজ। তবে সাম্প্রতিক সময়ে তার এমন ধারাবাহিক ভুল ও পারফরম্যান্সের অবনতিই ক্লাবকে বাধ্য করেছে গোলকিপার পজিশন শক্তিশালী করতে। যদিও তরুণ গোলরক্ষক মাইক পেন্ডার্সকে ১৭ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল চেলসি, তবুও কোচের আস্থার জায়গায় অভিজ্ঞ কোনো গোলরক্ষক আনাটা জরুরি হয়ে পড়েছিল।

আরও পড়ুন

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানি পেসারদের রাজত্ব

২৮ আগস্ট ২০২৬

অন্যদিকে, পার্মা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড খরচ করে জাপানি গোলরক্ষক জিয়ন সুজুকিকে দলে ভেড়ানোর পর থেকেই এমিলিয়ানো মার্তিনেসকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিল অ্যাস্টন ভিলা। ৩৩ বছর বয়সি এই আর্জেন্টাইন গোলরক্ষককে তুলনামূলক কম ট্রান্সফার ফি-তে ছেড়ে দিতে রাজি হয় ভিলা। কারণ, দলটির লক্ষ্য ছিল স্কোয়াডের গড় বয়স কিছুটা কমিয়ে আনা।

চেলসির সঙ্গে ভিলার ব্যবসায়িক সম্পর্ক বেশ পুরনো। এর আগে এই দুই ক্লাব মরগান রজার্স এবং আলেহান্দ্রো গার্নাচোসহ বেশ কিছু খেলোয়াড় আদানপ্রদান করেছে। সব আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুতই চেলসির সঙ্গে দুই বছরের চুক্তিতে সাক্ষর করতে চলেছেন মার্তিনেস। এই চুক্তি ব্লুজদের রক্ষণভাগকে আরও অনেক বেশি দৃঢ়তা দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

এমিলিয়ানো মার্তিনেসঅ্যাস্টন ভিলাচেলসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে