আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী
গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসের ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার
গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হচ্ছে না। অ্যাস্টন ভিলার এই গোলকিপারকে
দলে ভেড়ানোর মিশন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে তুরিনের ক্লাবটি। ফলে আপাতত ইংলিশ
ক্লাবটির সঙ্গেই নিজের বর্তমান ঠিকানা বজায় রাখছেন বিশ্বচ্যাম্পিয়ন এই গোলরক্ষক।
খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক
ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, জুভেন্টাস ও অ্যাস্টন ভিলার মধ্যকার আলোচনা শেষ
পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনেনি। ভিলা যে...