Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আঙুল ভেঙে বিশ্বকাপে অনিশ্চিত এমি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৫:০৬
শেয়ার করুন:
আঙুল ভেঙে বিশ্বকাপে অনিশ্চিত এমি

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি। পুরো টুর্নামেন্ট তো বটেই, ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও অবিশ্বাস্য সব পেনাল্টি সেভ করে দলকে এনে দিয়েছেন বহু আরাধ্য সেই সোনালি ট্রফি। এবারও লিওনেল স্কালোনির দলের গোলপোস্টের সামনে ভরসা এমি মার্তিনেসই। তবে বিশ্বকাপের ২১ দিন বাকি থাকতে স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলল এমির চোট। ডান হাতের আঙুল ভেঙে যাওয়ায় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ‘বাজপাখি’।

অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জিতেছেন এমি। ম্যাচের সময় দারুণ কিছু সেভও করেছেন এই আর্জেন্টাইন কিপার। ভিলার শিরোপা জয়ের পর জানা যায়, ফাইনালের আগে অনুশীলনের জন্য ডান হাতের আঙুল ভেঙে যায় এমির। তবে ব্যথা উপেক্ষা করেই মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি।

ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে মার্তিনেস জানিয়েছেন, ওয়ার্ম আপের সময় হঠাৎ করেই আঙুলে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে জানা যায় আঙুল ভেঙে গেছে।

চোটের পর কিছু সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে মাঠের বাইরে থাকলেও পরে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করে তিনি আবার মাঠে ফেরেন। এমি বলছেন, চোট নিয়ে ম্যাচ খেলার মতো এমন পরিস্থিতি আগে কখনোই আসেনি তার ক্যারিয়ারে। বল ধরার সময় আঙুল বারবার সরে যাচ্ছিল, তবুও তিনি চেষ্টা করেছেন মানসিকভাবে শক্ত এবং দলের পাশে থাকার।

তবে এমির এই ইনজুরি বেশ ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তো তিনি? মার্তিনেজ অবশ্য নিজের চোট নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি আশাবাদী, টুর্নামেন্ট শুরুর আগেই সেরে যাবে তার ইনজুরি।

আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফ এমির এক্স-রে রিপোর্ট, আঙুলের অবস্থা এবং পুনর্বাসন প্রক্রিয়ার ওপর নিবিড়ভাবে নজর রাখছে। শেষ পর্যন্ত এমির ভাগ্যে কী আছে, সেটা জানা যাবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়ই।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬এমিলিয়ানো মার্তিনেসআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা