Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

নেপথ্যের গল্প

আড়ালে থেকে গোল করালেন দিবু মার্তিনেস!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৪:৩৯
আড়ালে থেকে গোল করালেন দিবু মার্তিনেস!

জর্ডান ম্যাচের একটি মুহূর্তে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার দিবু মার্তিনেস।

জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। ম্যাচে জিওভানি লো সেলসোর ফ্রি-কিক গোল কিংবা দ্বিতীয়ার্ধে বদলি নেমে লিওনেল মেসির রেকর্ড গড়া ফ্রি-কিক নিয়ে যখন ফুটবলবিশ্ব মেতেছে, ঠিক তখনই সামনে এলো নেপথ্যের গল্প। আর্জেন্টিনার এই ফ্রি-কিক উৎসবের আড়ালে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস।

ম্যাচের প্রথমার্ধে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় আলবিসেলেস্তেরা। স্পটলাইটে তখন শট নেওয়ার জন্য দাঁড়ানো বাঁ-পায়ের মিডফিল্ডার জিওভানি লো সেলসো। সবার নজর যখন লো সেলসোর দিকে, তখন অন্য খেলা খেলছিলেন দিবু মার্তিনেস। দূর থেকে ইশারা করে প্রতিপক্ষের মানব দেয়ালের ঠিক সামনে আর্জেন্টিনার তিন খেলোয়াড়—জুলিয়ানো সিমিওনে, মার্কোস সেনেসি এবং নিকোলাস ওতামেন্দিকে নিয়ে নিজস্ব একটি দেয়াল তৈরি করে দেন তিনি।

আরও পড়ুন

দিবুর আঙুলের জন্য দুই তরুণের থ্রিডি প্রযুক্তি

১৫ জুন ২০২৬

দিবুর সাজানো এই মানবদেয়ালের কারণে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা বলের গতিপথ সম্পূর্ণ হারিয়ে ফেলেন। আর সেই সুযোগে লো সেলসোর নেওয়া নিখুঁত শটটি জর্ডানের মানব দেয়াল এড়িয়ে জড়িয়ে যায় জালে। গোল হওয়ার পরপরই ক্যামেরা খুঁজে নেয় দিবু মার্তিনেসকে, যেখানে চিরচেনা চওড়া হাসিতে ক্যামেরার সামনে গিয়ে গোল উদযাপন করতে দেখা যায় এই অ্যাস্টন ভিলা তারকাকে।

গোলরক্ষক হয়ে প্রতিপক্ষের বক্সে দেয়াল ভাঙার এই কৌশলটি দিবুর জন্য নতুন কিছু নয়। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে নিয়মিতই এই বুদ্ধিদীপ্ত কাজটি করতে দেখা যায় তাকে। এবার সেই একই টোটকা প্রয়োগ করলেন বিশ্বকাপের মঞ্চে। ম্যাচ শেষে লো সেলসো জানান, বিরতির সময় ড্রেসিংরুমে অধিনায়ক লিওনেল মেসির সাথে দিবু মার্তিনেসের এই কৌশলটি নিয়ে আলোচনা হয়েছিল।

আরও পড়ুন

কেপ ভার্দে কঠিন দল, আমাদের সতর্ক হতে হবে

২৮ জুন ২০২৬

এসময় প্রতিপক্ষের গোলরক্ষক ফ্রি-কিকের সময় কোন পোস্টে পজিশন নিচ্ছেন এবং কীভাবে দিবুর সাজানো দেয়াল তাকে বিভ্রান্ত করেছে, সেটা মেসিকে বুঝিয়ে বলা হয়। বিশ্বের অন্যতম সেরা ফুটবল মস্তিষ্ক মেসি সেই পরামর্শ লুফে নিতে ভুল করেননি। ম্যাচের ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর যখন আর্জেন্টিনা আবারও ফ্রি-কিক পায়, তখন মেসির সামনে ছিল জর্ডানের গোলরক্ষকের নেওয়া সেই দুর্বল পজিশন।

দিবুর বাতলে দেওয়া সূত্র ধরেই জর্ডান গোলরক্ষকের পোস্ট লক্ষ্য করে ট্রেডমার্ক শটে বল জালে জড়ান মেসি, যা চলতি বিশ্বকাপে তার ৬ষ্ঠ এবং বিশ্বকাপ ইতিহাসে ১৯তম গোল। মাঠের অন্য প্রান্তে গ্লাভস হাতে গোল ঠেকানো যার মূল কাজ, সেই দিবু মার্তিনেসের ফুটবলীয় বুদ্ধিতেই জর্ডানের রক্ষণভাগ চূর্ণ করেছে স্কালোনির দল। নকআউট পর্বের আগে দলের গোলরক্ষকের এমন ‘অলরাউন্ড’ পারফরম্যান্স নিশ্চিতভাবেই স্বস্তি বাড়াবে আলবিসেলেস্তে শিবিরে।

আর্জেন্টিনাএমিলিয়ানো মার্তিনেস২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    advertiseadvertise