Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

স্কালোনি

কেপ ভার্দে কঠিন দল, আমাদের সতর্ক হতে হবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৩:৫১
কেপ ভার্দে কঠিন দল, আমাদের সতর্ক হতে হবে

সংগৃহীত ছবি

জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের এই স্বস্তি ভুলে এখনই নকআউট পর্বের রণকৌশল সাজাতে ব্যস্ত কোচ লিওনেল স্কালোনি। শেষ বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ টুর্নামেন্টের নবাগত কেপ ভার্দে। কাগজে-কলমে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে থাকলেও আফ্রিকান দলটিকে অবহেলা করছেন না স্কালোনি।

জর্ডান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল ৪ জুলাই মিয়ামিতে হতে যাওয়া কেপ ভার্দে ম্যাচ নিয়ে। আফ্রিকান দলটির গ্রুপ পর্বের লড়াকু পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওরা সত্যিই ভালো একটি দল। গ্রুপ পর্বে নিজেদের তিনটি প্রতিপক্ষকেই ওরা কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। অন্যতম ফেভারিট স্পেন, ঐতিহ্যবাহী উরুগুয়ে কিংবা সৌদি আরব- কেউ সহজে পার পায়নি। এবারের বিশ্বকাপে যে ধরনের চমক আমরা দেখছি, তাতে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। ওরা গতিময়, মানসম্পন্ন এবং গোছানো একটি দল। ওরা আমাদের কাজটা কঠিন করে তুলবে।’

আরও পড়ুন

টানা সাতে সপ্তম আকাশে মেসি

২৮ জুন ২০২৬

ডালাসের তীব্র গরম আর ম্যাচের সময়সূচি নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী কোচ। আগামী শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। স্কালোনি কিছুটা ক্ষোভের সুরেই বলেন, ‘আমাদের অত্যন্ত গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। এমন একটা সময়ে কেন ম্যাচটি রাখা হয়েছে, সেটা বোধগম্য নয়। তবে সব দলই তো এই সূচিতে খেলছে, তাই আমাদের অজুহাত দেওয়ার বা অভিযোগ করার সুযোগ নেই।’

জর্ডানের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখে ৬১ মিনিটে বদলি হিসেবে নামানো হয়। মাঠে নেমেই চোখধাঁধো ফ্রি-কিক গোলে বিশ্বকাপে নিজের ১৯তম গোলটি তুলে নেন এলএমটেন। মেসিকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটি যে মেসির নিজেরই ছিল, তা জানিয়েছেন স্কালোনি, ‘আজ ও (মেসি) চাইলে পুরো ৯০ মিনিটই খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, আজ ও (শুরু থেকে) খেললে নিজের গোলের রেকর্ড আরও বাড়িয়ে নিতে পারত। কিন্তু ও নিজেই চেয়েছিল যেন অন্য সতীর্থরা খেলার সুযোগ পায় এবং ও নকআউটের ম্যাচের জন্য বিশ্রাম পায়। এটাই প্রমাণ করে তার মন কত বড়। সংবাদমাধ্যমে তার যে সব রেকর্ড নিয়ে আলোচনা হয়, ও নিজে সেগুলো নিয়ে বিন্দুমাত্র ভাবে না। দল আর সতীর্থদের প্রতি তার ভালোবাসা কতখানি, এই সিদ্ধান্তই তার প্রমাণ।’

মেসির প্রশংসায় তিনি আরও বলেন, ‘যখন লোকে মেসির বিষয়ে আমাকে প্রশ্ন করে, তখন আমি একটু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাই। কারণ আমি জানি না, তাকে নিয়ে কী বলব! এত সংখ্যা, এত রেকর্ড নিয়ে মানুষ কত কথা বলে, কিন্তু মেসি এসব নিয়ে খুব একটা ভাবেই না। তাকে নিয়ে এখন একটি কথাই মাথায় আসছে- আমি বিস্মিত!’

আরও পড়ুন

কে কার মুখোমুখি, দেখুন শেষ ৩২ এর চূড়ান্ত সূচি

২৮ জুন ২০২৬

জর্ডানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হওয়ায় একাদশের নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে সাইডবেঞ্চের শক্তি দেখে নিয়েছেন স্কালোনি। বিশেষ করে মূল মিডফিল্ডার এক্সেকুয়েল পালাসিওসকে আজ দেখা গেছে রাইট-ব্যাক পজিশনে খেলতে। এর কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘আমাদের এই পজিশনে বিকল্প তৈরি রাখা প্রয়োজন। নাহুয়েল মলিনা দীর্ঘ বিরতির পর আসায় তাকে বিশ্রাম দিয়েছি। আর গঞ্জালো মন্তিয়েলকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাইনি, কারণ নকআউটের গুরুত্বপূর্ণ মুহূর্তে সে আমাদের জন্য বড় অস্ত্র হবে। আজকের ম্যাচটি ছিল কাউকেই ঝুঁকিতে না ফেলে নতুন কোনো খেলোয়াড়কে ভিন্ন পজিশনে বাজিয়ে দেখার সেরা সুযোগ।’

আর্জেন্টিনালিওনেল স্কালোনি২০২৬ ফুটবল বিশ্বকাপলিওনেল মেসি
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২৬

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise