Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বরেকর্ড

টানা সাতে সপ্তম আকাশে মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:০৪
টানা সাতে সপ্তম আকাশে মেসি

বয়স ৩৯ হলে কী হবে, মাঠে নামলেই তিনি রেকর্ডবুক ওলটপালট করে দেন। আজ রবিবার সকালে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মহানায়ক। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে গড়েছেন বিশ্বরেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৭ ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য নজির স্থাপন করলেন এলএমটেন। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফোঁতেনের এবং ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড জর্জিনহোর টানা ৬ ম্যাচে গোল করার ঐতিহাসিক রেকর্ডটি। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবকটি ম্যাচে (৬ ম্যাচ) গোল করে সেলেসাওদের সেবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন জর্জিনহো।

আরও পড়ুন

অদম্য মেসি অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

২৮ জুন ২০২৬

গত ৫৬ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ৪ ম্যাচ (দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল) থেকে শুরু করে চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩টি ম্যাচেই (আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান) টানা গোল করলেন তিনি। কাতারে শুধু পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিতে তিনি জালের দেখা পাননি।

৬টি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়ে মেসি নিজের গোল সংখ্যাকে নিয়ে গেছেন ১৯-এ। গত ম্যাচেই জার্মানির মিরোস্লাভ ক্লোসেকে (১৬ গোল) ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, এবার ব্যবধানটা আরও বাড়ালেন। চলতি আসরে ৩ ম্যাচেই মেসির গোল সংখ্যা এখন ৬টি। এর মধ্যে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে করেছেন ১ গোল। গোল্ডেন বুটের দৌড়ে তিনিই সবার শীর্ষে। এই নিয়ে বিশ্বকাপে নিজের ২৯তম ম্যাচ খেলে ফেললেন আর্জেন্টাইন জাদুকর।

আরও পড়ুন

মেসির বিপক্ষে খেলা যেকোন ফুটবলারের স্বপ্ন

২৭ জুন ২০২৬

ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, হ্যামস্ট্রিংয়ের চোট ও নকআউটের ধকল সামলাতে জর্ডানের বিপক্ষে মেসিকে সাইডবেঞ্চে রাখা হবে। কোচের পরিকল্পনা অনুযায়ী বিকল্প একাদশ নিয়ে মাঠে নামা আর্জেন্টিনা ম্যাচের শেষভাগে যখন মাঠে মেসিকে নামায়, তখনই গ্যালারিতে শুরু হয় গর্জন। আর মাঠে নেমেই চিরচেনা বাঁ-পায়ের জাদুকরি ফ্রি-কিকে জর্ডানের জাল কাঁপান তিনি।

বিশ্বকাপে টানা ২৫ ম্যাচ পর একাদশের বাইরে থাকা মেসি এদিন আরও রেকর্ড গড়েছেন। ডি-বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ৬ গোল করে ব্রাজিলিয়ান লেজেন্ড রিভেলিনোর ৫ গোলের রেকর্ড ভেঙেছেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের (১৯) রেকর্ড এখন তার ঝুলিতে। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ডে ব্রাজিল কিংবদন্তি পেলেকে (২১) অনেক পেছনে ফেলে দিয়েছেন মেসি। ১৯ গোল এবং ৮ অ্যাসিস্টে তার গোল অবদান এখন ২৭টি।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মিশনে থাকা আর্জেন্টিনার সামনে এখন শেষ বত্রিশের লড়াই। আগামী ৪ জুলাই মায়ামিতে নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। জর্ডান ম্যাচে এই রেকর্ড গড়া পারফরম্যান্সের পর নকআউটের মঞ্চে মেসি নিজের রেকর্ডকে আর কোন উচ্চতায় নিয়ে যান, সেটাই এখন দেখার বিষয়। 

লিওনেল মেসিবিশ্বরেকর্ডসাত গোল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে