Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মার্তিনেসের ২৫০তম ম্যাচে হারল অ্যাস্টন ভিলা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৯
মার্তিনেসের ২৫০তম ম্যাচে হারল অ্যাস্টন ভিলা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের জন্য দিনটি ছিল উৎসবের। অ্যাস্টন ভিলার জার্সিতে ২৫০তম অফিসিয়াল ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সে দিনটি স্মরণীয় করে রাখতে পারলেন না। বেশ কিছু দারুণ সেভ করলেও ফুলহ্যামের কাছে তার দল হেরে গেল ১-০ গোলে। এই হারে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করার পথে কিছুটা হোঁচট খেল ভিলা।

শনিবার ক্র্যাভেন কটেজে প্রিমিয়ার লিগের ৩৪তম রাউন্ডের ম্যাচে শুরু থেকেই চাপে ছিল অ্যাস্টন ভিলা। ম্যাচের ৬ মিনিটেই রাউল হিমেনেজের এক জোরালো হেড রুখে দিয়ে নিজের উপস্থিতির জানান দেন মার্তিনেস। প্রথমার্ধে আরও কয়েকবার ফুলহ্যামের আক্রমণভাগকে হতাশ করেন তিনি। তবে বিরতির ঠিক আগে আর শেষ রক্ষা হয়নি।

সাসা লুকিচের একটি বুলেটগতির হেড দারুণভাবে প্রতিহত করেছিলেন মার্তিনেস, কিন্তু ফিরতি বল ক্লিয়ার করতে পারেননি ভিলার ডিফেন্ডাররা। রিবাউন্ড থেকে নিখুঁত শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রায়ান সেসেগনন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যান উনাই এমেরির শিষ্যরা।

আরও পড়ুন

মেসির দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট, বাড়ল নতুন স্টেডিয়ামে প্রথম জয়ের অপেক্ষা

২৬ এপ্রিল ২০২৬

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। একটি কর্নার থেকে জোয়াকিম অ্যান্ডারসেন গোল করলেও সেটি বাতিল করে দেন রেফারি মাইকেল অলিভার। ম্যাচে ফেরার জন্য এমেরো একসঙ্গে চারটি পরিবর্তন আনলেও তা কাজে আসেনি। আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াও এদিন ছিলেন নিজের ছায়া হয়ে।

এই হারের ফলে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই আটকে রইল অ্যাস্টন ভিলা। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ভিলার সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, প্রিমিয়ার লিগ এবার বাড়তি একটি চ্যাম্পিয়নস লিগ কোটা পাওয়ায় পঞ্চম স্থানে থেকেও ইউরোপসেরার মঞ্চে ফেরার সুযোগ আছে।

অ্যাস্টন ভিলার সামনে এখন কঠিন সূচি। আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে তারা। এরপর লিগে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মতো বড় দলগুলো।

এমিলিয়ানো মার্তিনেসঅ্যাস্টন ভিলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা