Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানি পেসারদের রাজত্ব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৫
লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানি পেসারদের রাজত্ব

হেডিংলিতে ইনিংস ব্যবধানে হারের ক্ষত ভুলে লর্ডস টেস্টের প্রথম দিনেই চালকের আসনে পাকিস্তান। পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলীর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথম দিনে স্বাগতিক ইংল্যান্ডকে চেপে ধরেছে সফরকারীরা। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

টসে জিতে মেঘাচ্ছন্ন আকাশে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে বিন্দুমাত্র ভুল করেননি দুই পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলী। ইনিংসের পঞ্চম ওভারেই এমিলিও গে’কে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান আব্বাস। ঠিক ১০ বল পর প্রথম-শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারের ৯০০তম শিকার ধরেন এই পেসার।

আরও পড়ুন

ওয়েলবেকের দুর্দান্ত অভিষেকে চেলসির জয়

২৮ আগস্ট ২০২৬

বেন ডাকেট এলবিডব্লিউর শিকার হলে আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। কিছুক্ষণ পর জো রুটকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আব্বাস। ফলে মাত্র ৩৬ রান তুলতেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংলিশরা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৩টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংসে বড় ধাক্কা দেন আব্বাস।

সকালের সেশনে সবচেয়ে নান্দনিক ও চোখ জুড়ানো ডেলিভারিটি করেন পেসার মোহাম্মদ আলী। দুর্দান্ত এক ইন-সুইং বা নিপ-ব্যাকারে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুকের ডিফেন্স ভেঙে স্টাম্প উড়িয়ে দেন তিনি। এরপর জর্ডান কক্স ও ড্যান লরেন্সের জুটি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও স্পিনার আলী উসমান রান আটকায়ে রেখে চাপ বজায় রাখেন।

আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজি মডেলে জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

২৮ আগস্ট ২০২৬

লরেন্স রানআউট হয়ে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন জেমস স্মিথ। কক্স ও স্মিথ মিলে ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলের ইনিংস মেরামত করেন। জর্ডান কক্স ৫৫০ এবং জেমস স্মিথ ৬১ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে চা-বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। খুররম শাহজাদের বলে স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে কক্সের প্রতিরোধ ভাঙেন বদলি ফিল্ডার সালমান আঘা।

এরপর মোহাম্মদ আলী তার জাদু দেখিয়ে একে একে বোল্ড করেন ৬১ রান করা জেমস স্মিথ ও ওলিস রবিনসনকে। দিনের শেষভাগে জোফ্রা আর্চার কিছুড়ক্ষণ মারমুখী ব্যাট করে দ্রুত রান তুললেও আব্বাসের চতুর্থ শিকার হয়ে স্টাম্প হারান তিনি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হওয়ায় ইংল্যান্ডের লেজের দিকটা ছেঁটে ফেলতে পারেনি পাকিস্তান।

লর্ডস টেস্টইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী