Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইমরান ইস্যুতে লর্ডস টেস্ট বয়কট করতে যাচ্ছিল পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৩:৩৩
ইমরান ইস্যুতে লর্ডস টেস্ট বয়কট করতে যাচ্ছিল পাকিস্তান!

লর্ডস টেস্টের প্রথম দিনে মাঠের ক্রিকেটের চেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে মাঠের বাইরের একটি ঘটনা। কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের ছেলেদের একটি সাক্ষাৎকার সম্প্রচার করায় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ওই সাক্ষাৎকার সম্প্রচার করা হলে লর্ডসে দুপুরের বিরতির পর খেলা বর্জনের চিন্তাভাবনাও করেছিল পিসিবি কর্তারা।

লর্ডস টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে প্রচারিত হয় ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের একটি সাক্ষাৎকার। সাবেক ইংলিশ অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার মাইক আথারটন লর্ডসের রাইটার্স রুমে বুধবার সকালে এই সাক্ষাৎকারটি নেন। এতে গত তিন বছর ধরে কারাবন্দি তাদের বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

আরও পড়ুন

ইমরানের অধিকার চেয়ে গাভাস্কারসহ বিশ্বের ২১ অধিনায়কের চিঠি

২৪ আগস্ট ২০২৬

সাক্ষাৎকারটি প্রচারের পরিকল্পনা টের পেয়েই নড়েচড়ে বসে পিসিবি। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, সাক্ষাৎকারটি সম্প্রচার না করতে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করেছিল বোর্ড। পিসিবির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে, এটি প্রচার করা হলে লাঞ্চের পর পাকিস্তান দল মাঠে নামবে না। পিসিবির আপত্তির মুখে সম্প্রচার কিছুটা পেছানো হলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের ওই ক্লিপটি প্রচার করে স্কাই। লর্ডস টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে প্রচারিত হয় ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের একটি সাক্ষাৎকার।সম্প্রচার শেষ হওয়ার আগেই স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে মাঠে নামেন পাকিস্তানি খেলোয়াড়েরা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) কাছেও অভিযোগ তোলার কথা ভেবেছিল পিসিবি। তবে পাকিস্তানের নিজস্ব সম্প্রচারক পিটিভি (পিটিভি) এই সাক্ষাৎকারটি প্রচার করেনি।

আরও পড়ুন

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানি পেসারদের রাজত্ব

২৮ আগস্ট ২০২৬

গত কয়েক সপ্তাহ ধরেই কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন ও উদ্বেগ। তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে এবং সুচিকিৎসার দাবিতে সোচ্চার হয়েছেন তার স্বজনেরা। গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে ইসলামাবাদে শেফা হাসপাতালে ভর্তির নির্দেশ দিলেও ইমরানকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাধারণ চেকআপের পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এতে আদালতের আদেশ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরানের পরিবার।

এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে সুনিল গাভাস্কার, কপিল দেব, মাইক আথারটনসহ বিশ্বের ২২ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একটি চিঠি পাঠিয়ে ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। গত ফেব্রুয়ারি মাসেও বিশ্বের বিভিন্ন দেশের ১৪ জন অধিনায়ক আরেকটি চিঠি দিয়েছিলেন, যার কোনো জবাব দেয়নি পাকিস্তান সরকার।

অন্যদিকে, কারাবন্দি ইমরান খানের ওপর কোনো ধরনের নির্যাতন বা পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্টে বন্দি হওয়ার পর থেকে পরিবার, আইনজীবী ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে ৯০০ বারের বেশি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। লর্ডস টেস্টের উত্তাপের মাঝে মাঠের লড়াই ছাপিয়ে এই সাক্ষাৎকার বিতর্ক ক্রিকেট পাড়ায় এখন বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ইমরান খানলর্ডস টেস্টইংল্যান্ড-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২