এক সময় ব্যাট হাতে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এর তিন দশক পরে ভোটের মাঠে দেশের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। আজ সেই ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাগারে। একের পর এক মামলায় কিছু সাজা বাতিল হয়েছে, কিছু স্থগিত হয়েছে, তবু মুক্তি মেলেনি। চোখের চিকিৎসার জন্য দেশের সর্বোচ্চ আদালত তাকে নির্দিষ্ট হাসপাতালে পাঠাতে বললেও সেই নির্দেশ ঘিরেও শুরু হয়েছে সরকার-আদালত টানাপোড়েন। এই পরিস্থিতিতেই নতুন করে প্রশ্ন উঠছে, ইমরানের বিরুদ্ধে মামলাই কি তাঁর বন্দিত্বের একমাত্র কারণ, না কি এখনও বিপুল জনসমর্থন ধরে রাখাটা...