Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৫:২৫
ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো?

ইমরান খান

বলিউডের চকলেট বয় ও আমির খানের ভাগ্নে ইমরান খানকে নিয়ে এখন উত্তাল বলিপাড়া থেকে দিল্লির রাজনৈতিক মহল। ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে যোগ দেওয়াই কাল হলো এ অভিনেতার। ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে মুম্বাই পুলিশ তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে।

কিন্তু হুট করে কেন এ আইনি জটিলতা? খোদ আমির খানের ভাগ্নেকে দেশ ছাড়ার মুখোমুখি হতে হলো কার ইশারায়? আর একজন ওসিআই কার্ডধারী হিসেবে তার কি আদৌ কোনো প্রতিবাদ করার আইনি অধিকার রয়েছে?

ঘটনার সূত্রপাত ‘কাকরোচ জনতা পার্টি’-র ডাকে আয়োজিত সিইসিবিরোধী আন্দোলন থেকে। সেখান থেকে পুলিশ ইমরানকে আটক করতেই বিষয়টি নজরে আসে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ কৃত সোমাইয়ার। সোমাইয়া কাল বিলম্ব না করে মুম্বাই পুলিশ কমিশনার ও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত অভিযোগ জানান।

তার মূল বক্তব্য ছিল, জন্মসূত্রে ইমরান খান একজন মার্কিন নাগরিক। একজন বিদেশি নাগরিক হয়ে ভারতীয় রাজনীতি বা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া ইমিগ্রেশন আইনের স্পষ্ট লঙ্ঘন।

সোমাইয়া সোচ্চার হয়ে ইমরানের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি ও দেশ থেকে অবিলম্বে ডিপোর্ট বা বহিষ্কারের দাবি তোলেন। এ অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা এফআরআরও এবং পুলিশের তরফ থেকে ধরানো হয় ‘লিভ ইন্ডিয়া নোটিস’।

আরও পড়ুন

ককরোচদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন ইমরান খান, ভারত ছাড়তে বলল পুলিশ

১৫ অক্টোবর ২০২৬

আমির খানের ভাগ্নে হলেও ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে জন্ম নেওয়া ইমরান খান মার্কিন নাগরিকত্বের অধিকারী। ভারতে তিনি বসবাস করেন ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ড দিয়ে।

ভারতের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় ওসিআই আসলে কোনো নাগরিকত্ব নয়, এটি শুধু বিদেশিদের জন্য ভারতে আজীবন একাধিকবার প্রবেশের বিশেষ ভিসা ও বসবাসের সুবিধা মাত্র।

একজন ওসিআই ধারক ভারতের সংবিধানে উল্লেখিত কোনো মৌলিক রাজনৈতিক অধিকার পান না। অর্থাৎ তারা ভারতে ভোট দিতে বা রাজনীতিতে অংশ নিতে পারেন না এবং কোনো সরকারি আন্দোলন বা রাজনৈতিক প্রতিবাদেও যোগ দেওয়ার অধিকার তাদের নেই।

আরও পড়ুন

চল্লিশ বছর পর একসঙ্গে পর্দায় রজনীকান্ত ও হৃত্বিক

১৫ অক্টোবর ২০২৬

এর পাশাপাশি, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫-এর ধারা ২৯ অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক রাজনৈতিক অস্থিরতা বা বেআইনি সমাবেশে যোগ দিলে ভারত সরকার তাকে দেশ থেকে বহিষ্কার করার ক্ষমতা রাখে।

১০ অক্টোবর পুলিশ ভ্যানে ওঠার সময়ও রসিকতা করে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ইমরান লিখেছিলেন, ‘মনে হয় কোথাও লং ড্রাইভে যাচ্ছি’।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমার কোনো রাজনৈতিক দাবি নেই। আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে আসিনি। সাধারণ একজন নাগরিক হিসেবে কেন মানুষের বাকস্বাধীনতা ও চলাফেরার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তা দেখতেই এসেছিলাম।’ কিন্তু আইনি নথিতে তিনি একজন বিদেশি নাগরিক হওয়ায় তার এ আত্মপক্ষ সমর্থন খুব একটা কাজে আসেনি।

আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার এ নোটিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন ইমরান খান। মুম্বাই হাইকোর্টে যদি তিনি তার অবস্থান ও ওসিআই ক্যাটাগরির শর্তাবলী নিয়ে আইনি লড়াই চালান, তবে সাময়িকভাবে এই অর্ডারের ওপর স্থগিতাদেশ মিলতে পারে।

কিন্তু যদি আদালতের রায় বিপক্ষে যায়, তবে দীর্ঘদিন মুম্বাইতে থাকার পরও জন্মভূমি আমেরিকায় পাড়ি জমানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না ‘জানে তু... যা জানে না’ খ্যাত এ তারকার সামনে।

ইমরান খানবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ