Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘ভারত ছাড়ার’ নোটিশ চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে ইমরান খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৪:১০
‘ভারত ছাড়ার’ নোটিশ চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে ইমরান খান

ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে দেওয়া নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) দেওয়া ওই নোটিশকে ‘অবৈধ, অযৌক্তিক ও আইনবিরোধী’ বলে দাবি করেছেন অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে ইমরান খানকে আটক করা হয়েছিল। এর কয়েক দিন পর তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, তিনি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর বিধান লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন

নবরাত্রির অনুষ্ঠান নিয়ে বিতর্কে ‘খালাসি’ গায়ক আদিত্য

১৮ অক্টোবর ২০২৬



ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। বোম্বে হাইকোর্টে করা আবেদনে তিনি দাবি করেছেন, শান্তিপূর্ণ কোনো বিক্ষোভে ওসিআই কার্ডধারীদের অংশ নেওয়া নিষিদ্ধ করে এমন কোনো আইন বা বিধান নেই।

অভিনেতার আবেদনে আরও বলা হয়েছে, তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার আগে কোনো কারণ জানানো হয়নি, এমনকি অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এ কারণে নোটিশটি ‘অবৈধ, অযৌক্তিক, কঠোর এবং আইনগতভাবে ত্রুটিপূর্ণ’ বলে দাবি করেছেন তিনি।

ইমরানের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ওই বিক্ষোভে কোনো সংগঠনের সদস্য হিসেবে অংশ নেননি। বরং কী ঘটছে তা সরাসরি দেখার আগ্রহ থেকেই ঘটনাস্থলে গিয়েছিলেন এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করেছিলেন।

হাইকোর্টে আবেদনে ভারত ছাড়ার নোটিশ বাতিলের পাশাপাশি এর কার্যকারিতা স্থগিত করার আবেদন করেছেন ইমরান খান। একই সঙ্গে তাকে দেশ থেকে বহিষ্কার, লুকআউট সার্কুলার জারি কিংবা তাঁর ওসিআই মর্যাদা নিয়ে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষাও চাওয়া হয়েছে।
আরও পড়ুন

‘জীবন মানে রিল নয়’, শিক্ষার্থীদের সুরিয়ার কড়া বার্তা

১৮ অক্টোবর ২০২৬


এদিকে ১৭ অক্টোবর ইমরান খানকে ওসিআই কার্ড বাতিল করা হবে কি না, তা জানতে আলাদা কারণ দর্শানোর নোটিশও দিয়েছে এফআরআরও। তাঁকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

ইমরান খান প্রায় চার দশক ধরে ভারতে বসবাস করছেন বলে তাঁর আবেদনে উল্লেখ করা হয়েছে। এখন ভারত ছাড়ার নির্দেশকে কেন্দ্র করে তার আইনি লড়াই কোন দিকে যায়, সেদিকেই নজর বলিউড ও তার ভক্তদের।

ইমরান খানবলিউড অভিনেতাআমির খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’