বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে দেওয়া নোটিশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) দেওয়া ওই নোটিশকে ‘অবৈধ, অযৌক্তিক ও আইনবিরোধী’ বলে দাবি করেছেন অভিনেতা।সম্প্রতি মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে ইমরান খানকে আটক করা হয়েছিল। এর কয়েক দিন পর তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, তিনি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর ব...