Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিয়ে সারলেন আমির খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৪:০৬
বিয়ে সারলেন আমির খান

সংগৃহীত ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে আজ মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান।

আমিরের মুখপাত্র ভারতীয় গণমাধ্যম ‘স্ক্রিন’-কে নিশ্চিত করেছেন, আমির ও গৌরি এখন অফিসিয়ালি স্বামী-স্ত্রী। দুই পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে এই আইনি বিয়ে সম্পন্ন হয়।

আমিরের এই বিশেষ দিনে তার পাশে ছিল পুরো পরিবার। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে পৌঁছান তার প্রথমপক্ষের দুই সন্তান— মেয়ে ইরা খান ও ছেলে জুনায়েদ খান। এ ছাড়া আমিরের বিখ্যাত সিনেমা ‘লাগান’-এর পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং অভিনেত্রী এলি আব্রামকেও এই ঘরোয়া বিয়ের উৎসবে যোগ দিতে দেখা গেছে।

আমির ও গৌরির প্রথম দেখা হয়েছিল প্রায় ২৫ বছর আগে। তবে তাদের প্রেমের শুরুটা মূলত ২০২৪ সালে। বেঙ্গালুরুতে থাকা আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে দীর্ঘ বছর পর তাদের আবার যোগাযোগ হয়। এরপর প্রায় এক বছর তারা ‘লং ডিসটেন্স’ সম্পর্কে ছিলেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে আমির প্রথমবার মিডিয়ার সামনে গৌরিকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন

দুই দশকের বন্ধুত্বকে আজ বিয়েতে রূপ দিচ্ছেন আমির-গৌরি

০৫ জুলাই ২০২৬

পরে গৌরি তার আগের সংসারের সাত বছরের ছেলেকে নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে চলে আসেন। সেখানকার একটি হেয়ারকেয়ার কোম্পানির চাকরি ছেড়ে তিনি এখন ‘আমির খান প্রোডাকশনস’-এ কাজ করছেন। বিয়ের আগে প্রায় এক বছর ধরে তারা মুম্বাইয়ে একসঙ্গে থাকছিলেন।

গত মাসে আমির জানিয়েছিলেন যে তারা বিয়ে করতে যাচ্ছেন। আর চলতি সপ্তাহে পরিচালক রাজকুমার হিরানির একটি ওয়েব সিরিজের প্রিমিয়ারে এসে আমির পরিষ্কার করে জানালেন, কোনো রাজকীয় আয়োজন নয়, বরং বাড়িতেই একদম সাধারণ রেজিস্ট্রি ম্যারেজ করবেন তারা। যেখানে শুধু দুই পরিবারের মানুষ আর কাছের বন্ধুরা থাকবে। আজ ঠিক তেমনটাই করলেন এই তারকা দম্পতি।

আমির খান এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। রিনার ঘরে আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরা।

এরপর ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাও খানের জন্ম হয়। ২০২১ সালে কিরণের সঙ্গেও আমিরের ডিভোর্স হয়।

তবে বিচ্ছেদ হলেও আমির তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তারা একসঙ্গে যেমন সন্তানদের দেখভাল করছেন, তেমনই কিরণের সদ্য প্রশংসিত সিনেমা ‘লাপাতা লেডিস’সহ বিভিন্ন চলচ্চিত্র যৌথভাবে প্রযোজনাও করছেন।

আমির খানগৌরি স্প্রাটবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ