Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

দুই দশকের বন্ধুত্বকে আজ বিয়েতে রূপ দিচ্ছেন আমির-গৌরি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৩:৩৮
দুই দশকের বন্ধুত্বকে আজ বিয়েতে রূপ দিচ্ছেন আমির-গৌরি

আমির খান ও গৌরি স্প্রাট

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয় আমির খানকে। কাজের প্রতি তার নিষ্ঠা, নিখুঁত হওয়ার তাড়না এবং সিনেমার পেছনে নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার অভ্যাসের কারণেই দর্শকরা তাকে এই উপাধি দিয়েছে।

কিন্তু ব্যক্তিগত জীবনে কি আমির পারফেক্ট? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন সাক্ষাৎকারে আমির অকপটে স্বীকার করেছেন যে, পর্দায় তিনি যতই ‘পারফেকশনিস্ট’ হন না কেন, ব্যক্তিগত জীবনে তিনি মোটেও পারফেক্ট নন।

তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় চর্চার বিষয় হলো তার দুটি অসফল বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন এবং ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করলেও ২০২১ সালে তাদের ১৫ বছরের সংসার ভেঙে যায়।

রিনা ও কিরণের সঙ্গে বিয়ে ভেঙে গেলেও তাদের সঙ্গে আমিরের সম্পর্ক এখনো বেশ ভালো। তবে পরপর এই দুটি অসফল বিয়ে আমিরকে মানসিকভাবে অনেক বড় ধাক্কা দেয়। তিনি নিজের ভুলগুলো বুঝতে এবং মানসিক শান্তি ফিরে পেতে থেরাপি নেওয়া শুরু করেন।

কাজের পেছনে সারাজীবন ছুটে আমির অবশেষে বুঝতে পেরেছেন যে, শুধু কাজই শেষ কথা নয়— পরিবার ও সম্পর্কের পেছনেও সময় দেওয়া দরকার। এই উপলব্ধি থেকেই তিনি এবার তার দীর্ঘদিনের বান্ধবী গৌরি স্প্রাটের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

২০২৫ সালে নিজেদের প্রেমের কথা সবার সামনে আনেন আমির। আজ মুম্বাইয়ে নিজেদের বাড়িতেই খুব সাধারণ আয়োজনে তাদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। প্রায় ২৫ বছরের চেনা-জানা এই জুটির বন্ধুত্ব এবার আজীবনের পথ চলায় রূপ নিচ্ছে।

আমির ও গৌরির প্রথম দেখা হয়েছিল প্রায় ২৫ বছর আগে। তবে এরপর জীবনের প্রয়োজনে দুজনে দুটি ভিন্ন পথে চলে যান, মাঝখানে তৈরি হয় লম্বা বিরতি। দীর্ঘদিন পর আমিরের পরিবারের এক সদস্যের মাধ্যমে তাদের আবার যোগাযোগ হয়। সাধারণ কথাবার্তা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা গভীর বন্ধুত্বে রূপ নেয়। এই বন্ধুত্বই একসময় রূপ নেয় ভালোবাসায়।

কিছুদিন আগে এক পডকাস্টে আমির খান তাদের সম্পর্কের কথা জানিয়ে বলেছেন, ‘গৌরির সঙ্গে আমার হঠাৎ করেই দেখা হয়েছিল। এরপর আমাদের বন্ধুত্ব হয় এবং একপর্যায়ে আমরা একে অপরের প্রেমে পড়ি।’

আমির অকপটে স্বীকার করেন, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্সের পর তিনি ভাবেননি এই বয়সে এসে আবারও কারও প্রেমে পড়বেন। তিনি বলেছেন, ‘গৌরির সঙ্গে দেখা হওয়ার আগে মনে হতো আমার বয়স হয়ে গেছে। তবে থেরাপি নেওয়ার পর আমি নিজেকে ভালোবাসতে শিখি। গৌরি আসার পর এখন নিজেকে সম্পূর্ণ মনে হয়।’


আরও পড়ুন

বেসুরো পারফরম্যান্সে তোপের মুখে চীনা তারকা, বাতিল কনসার্ট

০৫ জুলাই ২০২৬

বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরি স্প্রাট চলচ্চিত্র জগতের বাইরের মানুষ। তিনি আমির খানের ‘লাগান’ ও ‘দিল চাহতা হ্যায়’ ছাড়া আর কোনো হিন্দি সিনেমাই দেখেননি! আমির জানিয়েছেন, গৌরি তাকে বলিউডের কোনো বড় সুপারস্টার হিসেবে দেখেন না, বরং একজন সাধারণ জীবনসঙ্গী হিসেবেই ভালোবাসেন।



২০২৫ সালের মার্চে আমিরের ৬০তম জন্মদিনে প্রথমবার মিডিয়ার সামনে আসেন গৌরি। চলতি বছরের শুরু থেকে তারা একসঙ্গেই থাকছেন। পেশায় গৌরি আগে একটি সেলুন চেইনে কাজ করলেও এখন আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছেন। আগের সংসারে গৌরির ৭ বছরের একটি ছেলেও রয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আমির খান আগেই বলেছিলেন, ‘গৌরি আর আমি আমাদের সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস। সত্যি বলতে, মনে মনে আমি তাকে আগেই বিয়ে করে নিয়েছি। তাই খাতায়-কলমে সই করাটা আমাদের কাছে শুধু একটি আনুষ্ঠানিকতা মাত্র।’

আমির খান নিজেই নিশ্চিত করেছেন যে, কোনো রাজকীয় বা জমকালো আয়োজন নয়, বরং একেবারেই ঘরোয়াভাবে তাদের বিয়ে হচ্ছে। আজ আমিরের বান্দ্রার বাসায় দুই পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে আইনি বিয়ের মাধ্যমে তারা এক হবেন।

আমির ও গৌরির আগের সংসারের সন্তানরাও এই বিয়েতে আনন্দের সঙ্গে উপস্থিত থাকছেন। শোনা যাচ্ছে রিনা ও কিরণও উপস্থিত থাকবেন এই বিয়েতে। বলিউডের অন্য তারকারা বা আমিরের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ-সালমান এই বিয়েতে আসছেন কি না, তা গোপন রাখা হয়েছে।

গৌরি স্প্রাটআমির খানবলিউড সেলেব আপডেটবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ