Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

বেসুরো পারফরম্যান্সে তোপের মুখে চীনা তারকা, বাতিল কনসার্ট

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৩৮
বেসুরো পারফরম্যান্সে তোপের মুখে চীনা তারকা, বাতিল কনসার্ট

টিভি উপস্থাপক ও মিডিয়া আইকন শি শুয়া

বিশ্ব বিনোদনের দুনিয়ায় পপ তারকাদের কনসার্ট মানেই লাখো ভক্তের উন্মাদনা আর টিকিটের জন্য হাহাকার। কিন্তু নিজের চেনা গণ্ডি পেরিয়ে ও জাঁকজমকপূর্ণ জনপ্রিয়তাকে পুঁজি করে গায়িকা হওয়ার শখ পূরণ করতে গিয়ে এবার চরম আইনি ও সামাজিক বিপাকে পড়েছেন চীনের অন্যতম শীর্ষ টিভি উপস্থাপক ও মিডিয়া আইকন শি শুয়া।

গায়িকা হিসেবে তার ‘বাজে পারফরম্যান্স’ এবং কনসার্টের চড়া টিকিটের মূল্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ এমন এক পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত তার দেশব্যাপী মিউজিক ট্যুরের প্রথম মেগা শো-টি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সাধারণ একটি অনলাইন ট্রোলিং থেকে শুরু হওয়া এই ঘটনাটি বর্তমানে চীনের অর্থনীতি, তরুণদের বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের এক বড় প্রতীকী প্রতিবাদের রূপ নিয়েছে।

চীনের জনপ্রিয় ভ্যারাইটি শো ‘হ্যাপি ক্যাম্প’-এর দীর্ঘ দুই দশকের সঞ্চালক শি শুয়া মূলত তার কমেডি ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়। কিন্তু মে মাসে তার নিজ শহর চেংডুতে দুটি একক কনসার্ট করার মাধ্যমে তিনি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

ভক্তদের ভালোবাসায় সেই কনসার্টের সব টিকিট মাত্র ৮ মিনিটে বিক্রি হয়ে যাওয়ায় শি শুয়ার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যায় যে, লাইভস্ট্রিমে তিনি নিজেকে একজন ‘পপ কুইন’ দাবি করে বসেন এবং দেশ জুড়ে কনসার্ট ট্যুরের ঘোষণা দেন। যার প্রথম স্টপ ছিল রাজধানী বেইজিং এবং টিকিটের দাম ধরা হয়েছিল প্রায় ১৭৪ ডলার।

আরও পড়ুন

টেইলর-ট্রাভিসের বিয়ের অন্দরমহল

০৫ জুলাই ২০২৬

বেইজিং কনসার্টের ঘোষণার পর থেকেই চীনের সাধারণ নেটিজেনরা শি শুয়ার গায়কিকে ‘বেসুরো ও অযোগ্য’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা শুরু করেন। অনেকেই অভিযোগ করেন, নিজের কোনো মৌলিক বা ভালো গান না থাকা সত্ত্বেও শুধু জনপ্রিয়তাকে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছেন তিনি। ক্ষোভের মাত্রা এতটাই তীব্র ছিল যে, অনেকে শি শুয়ার স্বামী যিনি একজন পেশাদার গায়ক, তাকে মেসেজ পাঠিয়ে বলেছেন, ‘আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখুন।’

বিষয়টি সাধারণ ট্রোলিংয়ের গণ্ডি পেরিয়ে বড় আকার ধারণ করে যখন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘পিপলস ডেইলি’ সরাসরি তার নাম না নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘প্রকৃত যোগ্যতা ছাড়া যারা সস্তা জনপ্রিয়তার ওপর ভর করে সাংস্কৃতিক মান নষ্ট করে ফায়দা লুটতে চায়, তারা শেষ পর্যন্ত বড় বিপদে পড়বে।’ এই কড়া হুঁশিয়ারির পর কনসার্ট আয়োজকরা বাধ্য হয়ে বেইজিং শোটি বাতিল করেন এবং টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেন।

শি শুয়ার এই কনসার্ট বাতিলের ঘটনাটি চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যেও নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতেই, গায়কি ভালো না হলে দর্শক টিকিট কিনবে না এবং শো ফ্লপ করবে— এটাই বাজারের নিয়ম। কিন্তু অনলাইনে ব্যক্তিগতভাবে হেনস্তা করে বা রাষ্ট্রীয় চাপ তৈরি করে এভাবে কনসার্ট বাতিল করানো বা ‘ক্যানসেল কালচার’ কোনো সুস্থ সংস্কৃতির লক্ষণ নয়।

পপ মিউজিককনসার্টচীনা তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ