‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৭ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানের প্রতিপাদ্য— ‘ঐক্য, সম্প্রীতি, সংহতি ও অদম্য চেতনার বাংলাদেশ’।মন্ত্রণালয় জানিয়েছে, বিকাল ৩টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস। এ ছাড়া থাকবে ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের সংগীত পরিবেশনা।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই...