রাজাধানীতে আসছে ‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তির কনসার্ট
বিনোদন প্রতিবেদক

শায়ান চৌধুরী অর্ণব - ফেসবুক
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশ হয় ২০০৬ সালে। এর গানগুলো দারুণ শ্রোতাপ্রিয়তা পায়। এর মধ্যে প্রয়াত রাজীব আশরাফের লেখা ‘হোক কলরব’ গানটির শিরোনাম ২০১৪ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মুখে মুখে আন্দোলনের ভাষা হয়ে ওঠে। ‘হোক কলরব’ অ্যালবামের ২০ বছর পূর্তিতে কনসার্ট করবেন অর্ণব। আগামী ২০ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় থাকছে তার পরিবেশনা। ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ নিজের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনাবেন তিনি।
টোয়েন্টিজ কমিউনিকেশন্স আয়োজিত ‘হোক কলরব’ কনসার্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ। গত শুক্রবার এই আয়োজনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপন করছে সেন্স ইট।




