ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’। নাটকটির কাহিনিকার ও নির্দেশক ডায়না ম্যারেলিন। নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির। অভিনয়ে সারাহ জেবীন অদিতি, সুপ্তি দাস চৈতি, ডায়না ম্যারেলিন, নিয়ন আহসান, সাইম বিন মুজিব, জেরম প্রজ্ঞা মধু। নাট্যদলটি এর আগে ‘ক্যাফে দ্য ভলতে’ মঞ্চে এনে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তাদের নতুন নাটকে থাকছে একটি প্রেমের গল্প। দুজন পরিণত মানুষ একজন আরেকজনের আরাম হবে, বিশ্রামের জায়গা হবে...