বিরতি ভেঙে নাটকের গানে এস আই টুটুল
বিনোদন প্রতিবেদক

এস আই টুটুল
দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গান গাইলেন সংগীতশিল্পী এস আই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’-তে। এর কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।
এস আই টুটুল বললেন, ‘অনেক দিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
আরও পড়ুন
‘পরগাছা’, ‘ব্যাঙাচি’ কটাক্ষের পাল্টায় পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
১৬ নভেম্বর ২০২৬




