বিশ্ব জনসংখ্যা
দিবস আগামী ১১ জুলাই। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল ১৯৮৯ সালে দিবসটি
প্রতিষ্ঠা করে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন রাজীব
ও সানিয়া সুলতানা লিজা। এর কথা এমন, ‘এসেছে নতুন ভোর, খুলেছি সেবার দোর, নতুন শিশুকে
করি আবাহন, যত্নে রত্ন মেলে, নিরাপদ সেবা পেলে, তার হাসিতেই হাসে এ ভুবন’। গত ২ জুলাই
রাজধানীর রামপুরায় সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে এ গানের রেকর্ডিং
হয়। এটি লিখেছেন দীপক কুমার সাহা। জানা গেছে, বিশ্ব জনসংখ্যা দিবস...