নিউ ইয়র্কের পর এবার ফ্লোরিডায় গাইবেন অপূর্ব
বিনোদন প্রতিবেদক

অভিনেতা-গায়ক জিয়াউল ফারুক অপূর্ব
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম একক কনসার্টে প্রশংসা কুড়ানোর পর এবার ফ্লোরিডায় গান শোনাবেন অভিনেতা-গায়ক জিয়াউল ফারুক অপূর্ব। আগামী ১৩ ডিসেম্বর টাম্পা শহরে সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্টের দ্বিতীয় দিনে থাকবে তার পরিবেশনা। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘নিউ ইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়।
গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’ জানা গেছে, নিউ ইয়র্কের কনসার্টে দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়ে যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে গান গাওয়ার
আমন্ত্রণ পেয়েছেন তিনি। এরই অংশ হিসেবে ফ্লোরিডায় মঞ্চে সুরে সুরে মঞ্চ মাতাবেন এই তারকা।




